বন্যার্তদের বহনকারী নৌকাডুবিতে নাইজেরিয়ায় নিহত ৭৬ 

১০ অক্টোবর ২০২২, ০৮:৪৭ AM
নাইজেরিয়ায় বন্যা

নাইজেরিয়ায় বন্যা © সংগৃহীত

বন্যার্তদের বহনকারী নৌকাডুবিতে নাইজেরিয়ায় ৭৬ জন নিহত হয়েছেন। সোমবার (৯ অক্টোবর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ আনামব্রায়। তারা সবাই বন্যাদুর্গত এবং বন্যার পানি থেকে বাঁচতে নৌকায় করে নিরাপদ স্থান খুঁজছিলেন।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ওগবারু এলাকায় দুর্ঘটনাকবলিত নৌকাটিতে কমপক্ষে ৮০ জন আরোহী ছিলেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। তারা মূলত নিজেদের এলাকা বন্যার পানিতে ডুবে যাওয়ার পর নিরাপদ স্থানে যাওয়ার জন্য ওই নৌকায় উঠেছিলেন।

এ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারি। তিনি দেশের পানি পরিবহন ব্যবস্থাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: মালয়েশিয়ায় উচ্চশিক্ষা

জানা গেছে, নৌকাটিটিতে থাকা বন্যাদুর্গত মানুষেরা ওগবাকুবার নকো বাজারে যাচ্ছিল নিরাপদ আশ্রয়ে। তবে, নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং ডুবে যাওয়ার আগে একটি সেতুতে আঘাত হানে বলে জানিয়েছে স্থানীয়রা।

ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির দক্ষিণ-পূর্ব সমন্বয়কারী থিকম্যান তানিমু বলেছেন,  পানির স্তর খুব বেশি ঘটনাস্থলে এবং সেখানে ভালোভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাদের পক্ষে।

নিহতদের পরিবারের প্রতি সহানুভূতিও প্রকাশ করে আনামব্রার গভর্নর চার্লস সোলুডো বলেছেন, দুর্ঘটনাটি তার প্রদেশের বাসিন্দাদের এবং প্রাদেশিক সরকার উভয়ের জন্যই বিস্ময়ের। 

তথ্য বলছে, তুলনামূলকভাবে নৌকা দুর্ঘটনা সাধারণ ব্যাপার নাইজেরিয়ায়। যদিও বেশিরভাগ দুর্ঘটনার জন্য অতিরিক্ত আরোহী পরিবহন বা দুর্বল নিরাপত্তা ব্যবস্থাকে দায়ী করা হয় সেখানে। 

শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কে হতে পারে, জানাল সুপার কম্…
  • ৩০ জুন ২০২৬
লক্ষ্মীপুরে মা-বোনসহ পরিবারের সবাইকে হারানো সিফাতের দায়িত্ব…
  • ৩০ জুন ২০২৬
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশে বিলম্ব, উদ্বেগ-অপেক্ষায় ৬ লাখ…
  • ৩০ জুন ২০২৬
গুচ্ছের চূড়ান্ত ভর্তি ও বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন সম্পর্কে যা…
  • ৩০ জুন ২০২৬
রাজধানীতে আধুনিক গণপরিবহন ব্যবস্থা চালু করা সময়ের দাবি
  • ৩০ জুন ২০২৬
তিস্তার জল ও রাজনীতির আবর্ত: জলবন্টন চুক্তি,ক্ষমতার পরিবর্ত…
  • ৩০ জুন ২০২৬