ঘরে গাঁজা রাখা কোনো অপরাধ নয়: বাইডেন

০৮ অক্টোবর ২০২২, ১২:৫৩ PM
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন © সংগৃহীত

বাড়িতে গাঁজা রাখা কোনও অপরাধ নয় বলে ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন ফেডেরাল আইনে কয়েক হাজার বাসিন্দাদের গ্রেপ্তার করা হয়েছিল গাঁজা রাখার অপরাধে। তাদের ক্ষমা করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানান সমর্থকদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করেছেন। খবর ভয়েস অব আমেরিকার।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) প্রেসিডেন্ট জো বাইডেন জানান, আমি ঘোষণা করছি যে মারিজুয়ানা বা গাঁজা রাখার জন্য যাদের ফেডেরাল আইনে অভিযুক্ত করা হয়েছে, তাদের সকলকে ক্ষমা করা হল।

আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা হয়নি

বাইডেন আরও জানান, হেরোইন এবং এলএসডির মতো একই শ্রেণির মাদকের তালিকায় গাঁজাকে রাখার বিষয়টিকেও পর্যালোচনা করা হবে। আমি আমার নির্বাচনী প্রতিশ্রুত রক্ষায় এ পদক্ষেপ নিয়েছি।আমি সমস্ত গভর্নরদের অনুরোধ করছি এই নির্দেশ যেন মেনে চলা হয়। শুধুমাত্র গাঁজা রাখার জন্য যেন কেউ জেলে না থাকেন। তা সে স্থানীয় জেলই হোক বা স্টেট বা ফেডেরাল জেল।

মারিজুয়ানা বা গাঁজাকে সম্পূর্ণরূপে বৈধ বলে ঘোষণা না করলেও, এই সিদ্ধান্তে আইনি কড়াকড়ি কিছুটা শিথিল করা হল বলেই মনে করা হচ্ছে। তবে গাঁজা বিক্রি, বয়সের সীমা- এই নিয়মগুলি থাকা প্রয়োজন, এ কথাও উল্লেখ করেন বাইডেন। এছাড়াও গাঁজাকে কম ক্ষতিকর উপাদান হিসাবে গণ্য করা হবে কি না, তাও ভেবে দেখার নির্দেশ দিয়েছেন আইন ও স্বাস্থ্য বিভাগকে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ৪০টি রাজ্য মারিজুয়ানার ব্যবহারকে বৈধ করেছে, কিন্তু কিছু রাজ্যে এবং ফেডারেল স্তরে এটি সম্পূর্ণ অবৈধ। ২০১৯ সালের তথ্য অনুযায়ী, মার্কিন জনগণের মধ্যে কমপক্ষে ১৮ শতাংশের বাড়িতেই গাঁজা থাকে। অধিকাংশ মানুষই চিকিৎসার কারণে গাঁজা ব্যবহার করেন।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে চবিতে ছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
রুমিন ফারহানার বক্তব্যকালীন সরকারি এমপিদের অঙ্গভঙ্গি, প্রশ্…
  • ১৯ এপ্রিল ২০২৬
মাইন অপসারণে হরমুজ প্রণালিতে ‘সি রোবট’ মোতায়েন করল যুক্তরা…
  • ১৯ এপ্রিল ২০২৬
আমরা কল্পনাও করতে পারিনি, কার্টুন শেয়ার করায় গ্রে/প্তার করা…
  • ১৯ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৪
  • ১৯ এপ্রিল ২০২৬
এক মাসেই ১২ কেজির এলপিজির দাম দুই দফায় বেড়ে ৫৯৯ টাকা
  • ১৯ এপ্রিল ২০২৬