অভিনেতা নয় প্রযোজক হিসেবে পেশাগত জীবন শুরু আরিয়ানের

০৮ অক্টোবর ২০২২, ০৯:১৬ AM
আরিয়ান খান

আরিয়ান খান © সংগৃহীত

বাবা বলিউডের ’কিং খান’ খ্যাত অভিনেতা। অন্যান্য অভিনেতাদের সন্তানদের মত সে ও অভিনেতা হবে বলেই মনে করেছিল অনেকে। তবে ক্যামেরার সামনে তিনি কখনোই আসতে চাননি। ক্যামেরার পেছনে থেকে মনের কল্পনাকে বুনতে চেয়েছেন গল্প।

আর সেই স্বপ্ন পূরণে প্রযোজক হিসেবে নিজের পেশাগত জীবনে প্রথম পদক্ষেপ রাখবেন শাহরুখ পুত্র আরিয়ান। আর সেই পথে তার পাশে সব সময় রয়েছেন বাবা শাহরুখ।

জানা গেছে, ইতোমধ্যে একটি গল্প লিখেছেন আরিয়ান। আর সেই গল্প নিয়েই তৈরি হচ্ছে ওয়েব সিরিজ। সব ঠিক থাকলে খুব শীঘ্রই শুরু হবে শুট।

আরও পড়ুন: ‘স্বেচ্ছা কারাবরণ’ কর্মসূচির ডাক দিয়েছে গণ অধিকার পরিষদ।   

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস জানায়, ওয়েব সিরিজের জন্য অভিনেতা বাছাইয়ের পর্ব ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রচুর অভিনেতা নাকি অডিশনও দিচ্ছেন। এই গতিতে কাজ এগোলে চলতি বছরেই শুরু হয়ে যেতে পারে আরিয়ানের লেখা সিরিজের কাজ।

অপরদিকে ছেলের প্রথম ওয়েব সিরিজ প্রযোজনার দায়িত্বে আরিয়ানের পাশে রয়েছে শাহরুখ খানের ’রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।’

প্রসঙ্গত, গত বছর নানা বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে আরিয়ানসহ পুরো খান পরিবার। মাদক-কাণ্ডে জড়িয়ে পড়া, আটক হওয়া, আইনি লড়াই— কঠিন লড়াই লড়েছেন আরিয়ান। ২০২১ সালের অক্টোবর। মুম্বাই থেকে গোয়াগামী এক প্রমোদতরীতে অভিযান চালিয়ে আরিয়ান ও তার সঙ্গীদের গ্রেপ্তার করে কেন্দ্রীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)। পরে অবশ্য তিনি আইনি লড়াইয়ে জিতলেও এই ধাক্কা কাটাতে কার সময় লেগেছে অনেক দিন।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬