ইন্দোনেশিয়ায় স্কুলের দেয়াল ধসে তিন শিশুর মৃত্যু

০৭ অক্টোবর ২০২২, ১১:৪০ AM
ধসে পড়া স্কুল

ধসে পড়া স্কুল © সংগৃহীত

ইন্দোনেশিয়ার জাকার্তায় বন্যার কারণে ভূমিধসে স্কুলের দেয়াল ভেঙে পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ কর্মকর্তার বরাতে এ জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টির কারণে বন্যার কবলে দেশটির রাজধানী। পানিতে ডুবে আছে বিভিন্ন স্থান। পাশাপাশি ভূমিধসের শিকার অনেক এলাকা।

আরও পড়ুন: বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাকার্তার স্কুলটিও পানিতে ডুবে ছিল কয়েকদিন ধরেই। এর মধ্যেই চলছিল ক্লাস। বৃহস্পতিবার ভূমিধসের কারণে স্কুলটির একটি দেয়াল ভেঙে পড়ে। আর তার নিচে চাপা পড়ে বেশ কয়েকজন শিশু। এ ঘটনায় তিনজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও বেশ কয়েকজন শিশু। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

এদিকে স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিকল্প স্থানে ক্লাসের ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬