ইরানে হিজাব খুলে প্রতিবাদ করছে স্কুলছাত্রীরা

০৫ অক্টোবর ২০২২, ০৬:১৮ PM
মাথা থেকে হিজাব খুলে  ইরানের স্কুলছাত্রীরা

মাথা থেকে হিজাব খুলে ইরানের স্কুলছাত্রীরা © সংগৃহীত

ইরানজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে এবার শামিল হলো স্কুলছাত্রীরা। স্কুলগামী মেয়েরা তাদের হিজাব খুলে সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) মাথা থেকে হিজাব খুলে বাতাসে উড়িয়ে এবং ধর্মীয় নেতাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভে একাত্মতা প্রকাশ করেছে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায়, স্কুল চত্বরে এবং বিভিন্ন শহরের রাস্তায় বিক্ষোভে অংশ নিয়েছে স্কুলশিক্ষার্থীরা। একটি ভিডিওতে স্কুলের ভেতরের মাঠে ছাত্রীদের বিক্ষোভ করতে দেখা যায়। আরও ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকটি শহরের সড়কে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এসব ভিডিওর সত্যতা যাচাই করেছে বিবিসি

তেহরানের পশ্চিমের শহর কারাজে একদল ছাত্রীকে একজন শিক্ষা কর্মকর্তার সামনে স্লোগান দিতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায়, ‘আপনার লজ্জা করা উচিত’ বলে স্লোগান দিচ্ছে ছাত্রীরা এবং পানির বোতল ছুড়ে মারছিল। আরেকটি ভিডিওতে দেখা যায়, ‘যদি আমরা একতাবদ্ধ না হই, তবে তারা আমাদের একে একে মেরে ফেলবে’ বলে স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা।

আরও পড়ুন: ভারতে বরযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৫

দক্ষিণের নগরী শিরাজে বেশ কয়েকজন স্কুলছাত্রীকে একটি প্রধান সড়কে আটকে বিক্ষোভ করতে দেখা যায়। এ সময় তারা মাথা থেকে হিজাব খুলে বাতাসে নাড়ছিল এবং ধর্মীয় নেতাদের পতনের দাবিতে স্লোগান দিচ্ছিল।

উল্লেখ্য, সম্প্রতি ইরানে নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসা আমিনি নামে এক তরুণীর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। ওই তরুণীর মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ করা হয়। তবে এই অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ।

চলমান বিক্ষোভে এখন পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস। এ ছাড়া গ্রেপ্তার হয়েছে হাজার হাজার বিক্ষোভকারী।

শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কে হতে পারে, জানাল সুপার কম্…
  • ৩০ জুন ২০২৬
লক্ষ্মীপুরে মা-বোনসহ পরিবারের সবাইকে হারানো সিফাতের দায়িত্ব…
  • ৩০ জুন ২০২৬
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশে বিলম্ব, উদ্বেগ-অপেক্ষায় ৬ লাখ…
  • ৩০ জুন ২০২৬
গুচ্ছের চূড়ান্ত ভর্তি ও বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন সম্পর্কে যা…
  • ৩০ জুন ২০২৬
রাজধানীতে আধুনিক গণপরিবহন ব্যবস্থা চালু করা সময়ের দাবি
  • ৩০ জুন ২০২৬
তিস্তার জল ও রাজনীতির আবর্ত: জলবন্টন চুক্তি,ক্ষমতার পরিবর্ত…
  • ৩০ জুন ২০২৬