২৫ বছর বয়সেই ২২ সন্তানের মা!

০৫ অক্টোবর ২০২২, ০৩:০৭ PM
ক্রিস্টিনা ওজতুর্ক ও তার সন্তান

ক্রিস্টিনা ওজতুর্ক ও তার সন্তান © সংগৃহীত

শিশুর প্রতি ভালোলাগা আর ভালোবাসা থেকে এরই মধ্যে ২৫ বছর বয়সেই ২২ সন্তানের মা হয়েছেন একজন রাশিয়ান নারী। তবে এতো তাড়াতাড়ি তিনি থেমে যেতে চান না। আরো ৮০ টির বেশি সন্তান চান তিনি।

ক্রিস্টিনা ওজতুর্ক এবং তার কোটিপতি স্বামী গালিপ ২২ সন্তানের পিতামাতা। প্রথম সন্তানকে তিনি যখন স্বাগত জানিয়েছিলেন তখন তার বয়স ছিল ১৭ বছর। ক্রিস্টিনা তার সন্তানদের মধ্যে ২১ জনকে স্যারোগেসির মাধ্যমে স্বাগত জানিয়েছিলেন। খুব তাড়াতাড়ি বেশি সন্তান চাই! তাই তিনি এই পদক্ষেপ নেন। 

গত বছর ক্রিস্টিনা এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি ১০৫ টির মতো সন্তান নিতে চান। একসাথে এতগুলো শিশু লালন পালন করতে কেমন লাগে সেই সম্পর্কেও তিনি বলেছেন।

তিনি বলেন, আমি সব সময় বাচ্চাদের সাথে থাকি। একজন সাধারন মা যা করেন আমিও তাই করি। আমি একটি বড় জাহাজ চালিই । আমার সন্তারা প্রতিদিন রাত ৮ টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘুমায়। সন্তানদের জীবনের প্রতিটি কথা আমি ডায়েরিতে লিখে রাখি।

আরও পড়ুন: ভারতে বরযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৫

ক্রিস্টানার স্বামী গালিপও সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন। তার সঙ্গী সম্পর্কে তিনি বলেন ওর সঙ্গে থাকা খুব সহজ। সবসময় তার মুখে হাসি থাকে। একই সাথে সে লাজুক এবং রহস্যময়। এমন একজন স্ত্রী আমি নিজের জন্য চেয়েছিলাম।

এই দম্পতি প্রথমে প্রতি বছর একটি সন্তানের জন্ম দিতে চেয়েছিলেন। কিন্তু ক্রিস্টিনা শীঘ্রই বুঝতে পেরেছিলেন যে তার শরীর এই চাপ নিতে পারবে না। তাই তারা সারোগেসির দিকে ঝুঁকেছেন। প্রতিটি শিশুর জন্য খরচ হয়েছে প্রায় ১০০০০ ডলার!

সূত্র: টায়লা

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950