ইউক্রেনে যুদ্ধ করতে তিন কিশোর ছেলেকে পাঠাবেন রমজান কাদিরভ

০৪ অক্টোবর ২০২২, ১২:৫৮ PM
রমজান কাদিরভের তিন ছেলে

রমজান কাদিরভের তিন ছেলে © সংগৃহীত

রাশিয়ার পক্ষে ইউক্রেন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে শিগগির নিজের তিন কিশোর ছেলেকে পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ চেচনিয়া অঞ্চলের প্রধান রমজান কাদিরভ। তার তিন ছেলের বয়স যথাক্রমে ১৪, ১৫ ও ১৬ বছর।

সোমবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি নিজেই। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ছেলেদের যুদ্ধে পাঠানোর ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রমজান কাদিরভ লিখেছেন, ‘একজন বাবার উচিত, তাদের সন্তানদের এ শিক্ষা দেওয়া যে কীভাবে তারা তাদের পরিবার, দেশের মানুষ ও পিতৃভূমি রক্ষা করবে।’

কাদিরভ আরও লিখেছেন, তার ছেলেরা যখন অনেক ছোট, তখন থেকেই তিনি তাদের সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। এখন তাদের সত্যিকারের যুদ্ধের অভিজ্ঞতা নেয়ার সময় এসেছে।

কাদিরভের ওই পোস্টে দেওয়া একটি ভিডিও চিত্রে দেখা যাচ্ছে, তার তিন ছেলে একটি প্রশিক্ষণ মাঠে বিভিন্ন ধরনের অস্ত্রের মহড়া চালাচ্ছে। ২০০৭ সাল থেকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় চেচনিয়া প্রজাতন্ত্রের শাসক কাদিরভ। ওই বছর রমজান কাদিরভকে চেচনিয়ার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন ভ্লাদিমির পুতিন। তখন থেকে চেচনিয়া অঞ্চলের পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল। এর আগে এক দশক ধরে স্বাধীনতার জন্য যুদ্ধ করে ব্যর্থ হয়েছেন চেচেন বিচ্ছিন্নতাবাদীরা।

আরও পড়ুন: হজ পালনে বয়সের নিষেধাজ্ঞা থাকছে না: ধর্ম প্রতিমন্ত্রী

কাদিরভ ভ্লাদিমির পুতিনের একজন একনিষ্ঠ সমর্থক। এদিকে চেচেন বাহিনী যুদ্ধের শুরু থেকে রুশ বাহিনীর সঙ্গে মিলে ইউক্রেন সেনাদের বিরুদ্ধে লড়ছে। 

সাম্প্রতিক সময়ে ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মুখে রুশ বাহিনীর পিছু হটার বিষয়টি মানতে পারছেন না রমজান কাদিরভ। এ জন্য একাধিকবার রুশ বাহিনীর নেতৃস্থানীয় কর্মকর্তাদের সমালোচনা করে বিভিন্ন মন্তব্য করেছেন তিনি।

সম্প্রতি খারকিভ ও দোনেৎস্ক অঞ্চলে রুশ বাহিনী কিছুটা শক্তি হারানোর পরে কাদিরভ তাদের নেতৃত্বের সমালোচনা করেছেন। তিনি রুশ বাহিনীর একজন কমান্ডারকে ‘মাঝারি গুণসম্পন্ন ব্যক্তি’ হিসেবে বর্ণনা করেছেন। একই সঙ্গে জরুরি অস্ত্র সরঞ্জাম নিয়েও আক্ষেপ করেন তিনি।

ফেনির অপহৃত ৪ তরুণকে টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকা থেকে উদ্ধ…
  • ৩০ জুন ২০২৬
নকআউটে বড় চমক নরওয়ের, ব্রাজিলের প্রতিপক্ষ হতে একসঙ্গে ১০ …
  • ৩০ জুন ২০২৬
গলায় বাদাম আটকে প্রাণ গেল তিন বছরের মানহার
  • ৩০ জুন ২০২৬
শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যা…
  • ৩০ জুন ২০২৬
বছরে গড়ে ৪০ দিন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন বিশ্বের ৬৮ শতাং…
  • ৩০ জুন ২০২৬
বিএনপি নেতাকে অতিথি না করায় স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকের বি…
  • ৩০ জুন ২০২৬