ইমরান খানের জামিন

০২ অক্টোবর ২০২২, ০৮:০০ PM
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান © সংগৃহীত

আদালত থেকে জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। রবিবার (২ অক্টোবর) তাকে জামিন দেন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি আদালত। সেইসাথে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আগামী ৭ অক্টোবর। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

গত ২০ আগস্ট এক সমাবেশে বিচারক ও পুলিশ কর্মকর্তাদের নামে মামলার হুমকি এবং একজন বিচারককে নিয়ে মন্তব্যের জেরে ইমরানের বিরুদ্ধে মামলা হয়েছিল। এরই প্রেক্ষিতে গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন সিনিয়র সিভিল জজ রানা মুজাহিদ রহিম। মূলত, তার বিরুদ্ধে ওই পরোয়ানা জারি করা হয় মামলার শুনানিতে হাজির না হওয়ায়।

আরও পড়ুন: পাকিস্তানের কমস্যাটস বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপ

তার বিরুদ্ধে ওই পরোয়ানা জারির ঘটনায় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ইমরান খানের বাড়ির সামনে জড়ো হয়। অন্যদিকে এ মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতার না করার ইঙ্গিত দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, পরোয়ানাটি নিয়মিত ও জামিনযোগ্য। ফলে গ্রেফতারের কোনও প্রশ্ন নেই বলেও জানান তিনি। এরমধ্যেই ইমরানকে জামিন দেবার খবর পাওয়া গেল।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬