ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

০১ অক্টোবর ২০২২, ০৮:৪১ PM
ইমরান খান

ইমরান খান © ফাইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। শনিবার ডন অনলাইন এ তথ্য জানিয়েছে।

গত ২০ আগস্ট ইসলামাবাদে ইমরান খান তার দল পাকিস্তান তেহরিক ই ইসলামের সমাবেশে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরীরর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন। ওই ইস্যুতেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

ডন জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর সিভিল জজ বিচারক রানা মুজাহিদ রহিম গ্রেপ্তারি পরোয়ানাটি ইস্যু করেছেন।

ইসলামাবাদ পুলিশ পরবর্তীতে এক বিবৃতিতে গ্রেপ্তারি পরোয়ানার কারণ ব্যাখ্যা করে বলেছে, এটি একটি ‘আইনি প্রক্রিয়া।’

পুলিশ জানিয়েছে, মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার পর ইসলামাবাদ হাইকোর্ট ইমরানের বিরুদ্ধে নথিভুক্ত মামলা থেকে সন্ত্রাসের অভিযোগ বাতিল করে। এটি পরে দায়রা আদালতে স্থানান্তর করা হয়। পিটিআই প্রধান সেখান থেকে জামিন পাননি। এছাড়া  তিনি এই বিষয়ে আদালতের সর্বশেষ শুনানিতেও উপস্থিত ছিলেন না। আদালতে তার উপস্থিতি নিশ্চিত করার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

গলায় বাদাম আটকে প্রাণ গেল তিন বছরের মানহার
  • ৩০ জুন ২০২৬
শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যা…
  • ৩০ জুন ২০২৬
বছরে গড়ে ৪০ দিন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন বিশ্বের ৬৮ শতাং…
  • ৩০ জুন ২০২৬
বিএনপি নেতাকে অতিথি না করায় স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকের বি…
  • ৩০ জুন ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন ৯ জুলা…
  • ৩০ জুন ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়: বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের…
  • ৩০ জুন ২০২৬