আন্তর্জাতিক কফি দিবস আজ

০১ অক্টোবর ২০২২, ১০:৪৪ AM
আন্তর্জাতিক কফি দিবস

আন্তর্জাতিক কফি দিবস © সংগৃহীত

আন্তর্জাতিক কফি দিবস উদযাপিত হবে আজ। আন্তর্জাতিক কফি সংস্থার (আইসিও) আয়োজনে প্রতিবছর ১ অক্টোবর দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়ে থাকে। 

মূলত, পানীয় হিসেবে কফির প্রচার এবং উদযাপন করা হয় এই দিনটিতে। সংস্থার সাথে যুক্ত ৭৭টি দেশ এবং বিশ্বজুড়ে অসংখ্য কফি অ্যাসোসিয়েশনের সাথে  কফি দিবস উদযাপন করা হয়ে থাকে।

কফি  বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় পানীয়। পানির সাথে ফুটিয়ে রান্না করা "কফি বীজ" নামে পরিচিত এক প্রকার বীজ পুড়িয়ে গুঁড়ো মিশিয়ে কফি তৈরি করা হয়। এই বীজ কফি চেরি নামক এক ধরনের ফলের বীজ। প্রায় ৭০টি দেশে এই ফলের গাছ জন্মে। সবুজ কফি বিশ্বের সব থেকে বেশি বিক্রীত কৃষিপণ্যের মধ্যে একটি।

আরও পড়ুনঃ শান্তির নোবেলের সংক্ষিপ্ত তালিকায় জেলেনস্কি

কফিতে ক্যাফেইন নামক এক প্রকার উত্তেজক পদার্থ রয়েছে। ৮ আউন্স কফিতে প্রায় ১৩৫ মিলিগ্রাম ক্যাফেইন থাকে। কফির উপাদান ক্যাফেইনের জন্যে কফি মানুষের উপর উত্তেজক প্রভাব ফেলে ও উদ্দীপক হিসেবে কাজ করে। এখন, চায়ের পর কফি বিশ্বের অত্যধিক জনপ্রিয় পানীয়।

বিশ্বের অনেক দেশ সারা বছর বিভিন্ন তারিখে তাদের নিজস্ব জাতীয় কফি দিবস উদযাপন করে। ২০১৪  সালে আইসিওর সদস্য রাষ্ট্রগুলোর সিদ্ধান্তে ১ অক্টোবর আন্তর্জাতিক কফি দিবস হিসেবে ঘোষণা করা হয়। নানা রকম ক্যাম্পেইন ও অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।  কফি দিবস-২০২২ ক্যাম্পেইনের উদ্দেশ্য , কফি চাষীদের সমৃদ্ধির জন্য, পরিবেশের উপর কফি শিল্পের প্রভাব কমানো এবং জলবায়ু পরিবর্তন প্রশমিত করতে প্রতিশ্রুতি বদ্ধ হওয়া।

বিশ্বের জনপ্রিয় কফি ব্র্যান্ড গুলোর মধ্যে রয়েছে, স্টারবাক্স কফি, ম্যাক কফি, নেসক্যাফে, ব্রু, গ্লোরিয়া জিন্স কফি ইত্যাদি। 

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬