সুচির আরও ৩ বছরের কারাদণ্ড

২৯ সেপ্টেম্বর ২০২২, ০১:০৫ PM
অং সান সু চি

অং সান সু চি © ফাইল ছবি

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি ও তার সাবেক উপদেষ্টা অস্ট্রেলিয়ার নাগরিক শন টার্নেলকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানী নেপিদোর সামরিক আদালতে এ রায় ঘোষণা করা হয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তাদের দু'জনের বিরুদ্ধে একটি সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। দেশটিতে এ আইনে সর্বোচ্চ ১৪ বছরের সাজার বিধান রয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন সুচি ও টার্নেল।

রয়টার্স জানিয়েছে, টার্নেল অস্ট্রেলিয়ার ম্যাকুয়ারি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের কয়েকদিন পরই আটক হন।

শান্তিতে নোবেলজয়ী সু চি’র বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার রায় বিপক্ষে গেছে। এখন পর্যন্ত  ১৭ বছরের সাজা হয়েছে তার। যদিও সব সময় নিজেকে নির্দোষ দাবি করে আসছেন তিনি।
 
ট্যাগ: রাজনীতি
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করলো…
  • ৩০ জুন ২০২৬
নুসার দুর্দান্ত গোলে এগিয়ে নরওয়ে
  • ৩০ জুন ২০২৬
স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুক মামলা
  • ৩০ জুন ২০২৬
ফেনির অপহৃত ৪ তরুণকে টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকা থেকে উদ্ধ…
  • ৩০ জুন ২০২৬
নকআউটে বড় চমক নরওয়ের, ব্রাজিলের প্রতিপক্ষ হতে একসঙ্গে ১০ …
  • ৩০ জুন ২০২৬
গলায় বাদাম আটকে প্রাণ গেল তিন বছরের মানহার
  • ৩০ জুন ২০২৬