কলেজে ভর্তিতে ঘুষ নেওয়ার অভিযোগে অধ্যাপক গ্রেপ্তার

২৯ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৯ AM
কলেজে ভর্তিতে শিক্ষার্থীদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে এক অধ্যাপককে গ্রেফতার করা হয়েছে

কলেজে ভর্তিতে শিক্ষার্থীদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে এক অধ্যাপককে গ্রেফতার করা হয়েছে © প্রতীকী ছবি

কলেজে ভর্তিতে শিক্ষার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এক অধ্যাপককে গ্রেফতার করেছে ভারতের মহারাষ্ট্রের দুর্নীতি দমন শাখা অ্যান্টি করাপশন ব্যুরো বা এসিবি। ওিই অধ্যাপকের নাম রুপালি হিতেন্দ্র গুপ্তে। তিনি কেএল তিওয়ারি কলেজ অফ আর্কিটেকচারের শিক্ষক।

ঘুষ নেওয়ার অভিযোগে রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের কর্মকর্তা জিতেন্দ্র রামদাসজি নিখাদেসহ আরও দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে।অভিযোগ, ভর্তি করিয়ে দেওয়ার নাম করে শিক্ষার্থীদের কাছ থেকে মোটা টাকা ঘুষ নিয়েছিলেন অভিযুক্তরা। খবর: আনন্দবাজারের।

ঘুষ বাবদ নেওয়া টাকার মধ্যে তিন লাখ ১৫ হাজার টাকা ইতিমধ্যেই উদ্ধার করেছেন এসিবির আধিকারিকরা। কলেজে ভর্তি করিয়ে দেওয়ার নামে ১৪ জন শিক্ষার্থীর কাছ থেকে এই টাকা নেওয়া হয় বলেও তদন্তে জানতে পেরেছে এসিবি।

আরো পড়ুন: রেললাইনে হাটছিলেন কলেজছাত্রী, কাটা পড়লেন ট্রেনে

অভিযোগকারীর দাবি, তাঁর মেয়ে আর্কিটেকচার কলেজে পড়াশোনা করছিলেন। সেই কলেজ হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। এরপর মেয়েকে কেএল তিওয়ারি কলেজে ভর্তির চেষ্টা করেন। এ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে ভর্তির অনুমতি দেওয়ার জন্য ৩০ হাজার টাকা চাওয়া হয়।

অভিযোগকারী জানিয়েছেন, ওই অধ্যাপিকা ঘুষের টাকা কলেজের এক কর্মীকে দিতে বলেন। টাকা নিয়ে তিনি কর্মীর কাছে গেলে আরও ৩০ হাজার টাকা চাওয়া হয়। এর পর এসিবির কাছে যান তিনি। অভিযোগের ভিত্তিতে বুধবার কলেজ ফাঁদ পেতে অভিযুক্তদের গ্রেফতার করে এসিবি। ডিএসপি অশ্বিনী পটিল জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬