নরওয়ের ইউনিভার্সিটিতে রিপ্রেজেন্ট নির্বাচিত হলেন বাংলাদেশি অর্ণব

২৭ সেপ্টেম্বর ২০২২, ০২:০৮ PM
রাকিন আবসার অর্ণব

রাকিন আবসার অর্ণব © সংগৃহীত

নরওয়ের ভলডা ইউনিভার্সিটি কলেজের স্টুডেন্ট পার্লামেন্ট নির্বাচনে মিডিয়া ডিপার্টমেন্টের প্রধান রিপ্রেজেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী রাকিন আবসার অর্ণব ।

অর্ণব সেখানে মিডিয়ায় প্র‍্যাকটিসেস বিষয়ে মাস্টার্স করছেন। নির্বাচনে অন্য প্রার্থীর তুলনায় তিনি অনেক বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

অর্ণব বলেন, ‘আমি নির্বাচনি প্রচারণার সময় লক্ষ্য নিয়েছিলাম ২ জন প্রধান রিপ্রেজেন্টেটিভের মধ্যে আমি একজন হবো। আশা করছি বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ডিপার্টমেন্টের সমস্যা তুলে ধরা এবং সমাধানের জন্য প্রতিনিধি হিসেবে আমার উপর সকলে যেই আস্থা এনেছেন তা আমি বাস্তবায়ন করতে পারবো।’

মূলত ভলডা বিশ্ববিদ্যালয় কলেজের স্টুডেন্ট পার্লামেন্ট মেম্বার নির্বাচনে ২২ জন প্রতিনিধি নির্বাচিত হন। এর মধ্যে ১১ জন থাকেন মূল সদস্য এবং ১১ জন সহযোগী সদস্য। প্রতি বিভাগ থেকে চারজন সদস্য নির্বাচিত হন। এর মধ্যে দুইজন মূল সদস্য, আর দুইজন সহযোগী।

এর আগে গত বছর প্রথমবারের মতো কোনো বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে ভলডা বিশ্ববিদ্যালয় কলেজের স্টুডেন্ট পার্লামেন্ট মেম্বার নির্বাচনে সহযোগী সদস্য নির্বাচিত হন অর্ণব।

বাংলাদেশে ছাত্রবস্থায় বাম ধারার সংগঠন ছাত্র মৈত্রীর সাথে যুক্ত ছিলেন অর্ণব। দুই দফা নেতৃত্ব পর্যায়ের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ছাত্র মৈত্রীর রাজশাহী জেলা কমিটির সভাপতি ও বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাকা মহানগের সভাপতির দায়িত্ব পালন করেছেন নরওয়ে যাওয়ার আগ পর্যন্ত।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950