বিশ্ব পর্যটন দিবস আজ

২৭ সেপ্টেম্বর ২০২২, ১০:১৮ AM
বিশ্ব পর্যটন দিবস

বিশ্ব পর্যটন দিবস © সংগৃহীত

প্রতিবছর ২৭ সেপ্টেম্বর উদযাপিত হয় বিশ্ব পর্যটন দিবস। পর্যটনের গুরুত্ব এবং এর সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মূল্য সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য পালিত হয়ে থাকে দিবসটি।

১৯৭৯ সালের সেপ্টেম্বরে বিশ্ব পর্যটন সংস্থার (UNWTO) হাত ধরে সূচনা হয় বিশ্ব পর্যটন দিবসের। ১৯৭০ সালের ২৭ সেপ্টেম্বর সংবিধি গ্রহণ করে বিশ্ব পর্যটন সংস্থা। এ দিনটিকে আরও স্মরণীয় করার জন্য একই তারিখে বিশ্ব পর্যটন দিবস উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়।

আরও পড়ুনঃ ৯ অক্টোবর ঈদে মিলাদুন্নবী

এই বছর দিবসটির আনুষ্ঠানিকভাবে উদযাপিত হবে ইন্দোনেশিয়ার বালিতে। কোভিড-পরবর্তী সময়ে পর্যটন খাত সমৃদ্ধ হয়েছে, তাই শুধু রাষ্ট্রীয় ভাবে নয়, আন্তর্জাতিক ভাবেও এ বিষয়ে গুরুত্ব আরোপ করা জরুরি মনে করছেন পর্যটকরা। ২০২২ সালে বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য হলো ' 'পর্যটনে নতুন ভাবনা' ( রিথিঙ্কিং ট্যুরিজম)। পর্যটন খাতকে উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে চিহ্নিত করা এ বছরের থিমের একটি গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সকাল সাড়ে ৭টায় আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সামনের সড়কে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950