নায়িকাকে রাস্তায় ফেলে পেটালেন নায়কের স্ত্রী

২৫ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৪ PM
প্রকৃতি মিশ্রের সঙ্গে বাবুশান মোহান্তি

প্রকৃতি মিশ্রের সঙ্গে বাবুশান মোহান্তি © সংগৃহীত

নায়িকাকে পেটালেন নায়কের স্ত্রী। এমন ঘটনা ঘটল ভারতের ওড়িশার ফিল্ম ইন্ডাস্ট্রিতে।  সেখানের অভিনেতা বাবুশান মোহান্তির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী প্রকৃতি মিশ্র এমন গুঞ্জন চলছিল।

তার গুঞ্জনের মধ্যেই স্ত্রীর কাছে প্রেমিকাসহ ধরে পড়েন বাবুশান।  আর যায় কোথায়, প্রকাশ্যে রাস্তায়ই স্বামীর প্রেমিকাকে মারধর করেন বাবুশানের স্ত্রী।

সেই ঘটনার ভিডিও সম্প্রতি ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।  যেখানে দেখা যায়, বাবুশানপত্নী তৃপ্তি রাস্তায় অভিনেত্রীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। অভিনেত্রীর চুলের মুঠি টেনে রাস্তার ফেলে মারধর করেছিলেন তৃপ্তি।  কোনোরকমে গাড়ি থেকে নেমে একটি অটোরিকশার দিকে ছুটে যান প্রকৃতি, সেইসময়ও তৃপ্তি তাকে ধাওয়া করেন। আর গোটা ঘটনাই মোবাইল ক্যামেরায় ধারণ করে পথচারীরা।

আরও পড়ুন: ইডেন থেকে রিভার আয় কত, জানাল ভুক্তভোগীরা

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বলছে, বাবুশান স্ত্রীর কাছে প্রেমিকাসহ ধরে পড়েন। এরপর বাবুশানের স্ত্রী প্রকাশ্যে রাস্তায় প্রেমিকাকে মারধর করেন।

সেই অপমান সহ্য করতে না পেরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার তথ্য মিলেছে।

বাবুশানের দাবি, তার সঙ্গে অভিনেত্রী প্রকৃতির কোনো প্রেমের সম্পর্ক নেই। শুধুই ভালো বন্ধু তারা।  

বাবুশান বলেছেন, ‘প্রকৃতির সঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছি আমি। এ ঘটনার পর আমি কোনো অভিনেত্রীর সঙ্গেই কাজ করব আমার স্ত্রী যে এমন আচরণ করবেন, তা ভাবতেও পারিনি।’ 

বাবুশানের স্ত্রী তৃপ্তির অভিযোগ, প্রকৃতির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বাবুশান। 

ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি জানান, সেদিন দুজনকে হাতেনাতে ধরতে তাদের পিছু নেন তিনি।  তারা যখন একসঙ্গে উৎকল দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন, সেই মুহূর্তেই রাস্তায় তাদের গাড়ি থামিয়ে প্রাক্রুতিকে গাড়ি থেকে টেনে নামিয়ে আনেন তিনি। তারপর মারধর শুরু করেন অভিনেত্রীকে। 

এদিকে মেয়েকে প্রকাশ্যে মারধরের ঘটনায় বাবুশানের স্ত্রীর বিরুদ্ধে  খারাভেলা নগর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রকৃতির মা কৃষ্ণাপ্রিয়া মিশ্রা। 

প্রসঙ্গত, ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত নাম প্রকৃতি মিশ্র।  ওড়িশার ধারাবাহিক এবং ছবিতে কাজ করা ছাড়াও বিভিন্ন হিন্দি ছবি এবং ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রী প্রকৃতিকে।  জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেত্রী শুধু সৌন্দর্য নয়, নিজের অভিনয় প্রভিতার জন্য প্রশংসিত হয়েছেন।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা, হিন্দুস্তান টাইমস

 

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950