ধন্যবাদ না জানানোয় প্রাণ গেল যুবকের

২২ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৪ PM
 বাকবিতণ্ডা থেকে হত্যা

বাকবিতণ্ডা থেকে হত্যা © ফাইল ছবি

প্রথমে তর্কাতর্কি, এরপর হাতাহাতি। পরে তা গড়াল ছুরিকাঘাতে। এতে প্রাণ যায় এক যুবকের। এইসব ঘটনা ঘটেছে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। তা হল- একে অপরকে ‘ধন্যবাদ না জানানো’ নিয়ে। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে। 

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পার্ক স্লোপের ৪ নম্বর অ্যাভিনিউয়ে একটি দোকানে মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টা নাগাদ এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানান, ৩৭ বছরের অভিযুক্ত ব্যক্তি ওই দোকানের বাইরে এসে দাঁড়ালে ভিতরে থাকা এক ব্যক্তি তার জন্য দোকানের দরজা খুলে দেন। কিন্তু দরজা খুলে দেওয়ার জন্য ধন্যবাদ বলেননি তিনি। আর এর ফলেই যিনি দরজা খোলেন তিনি বিরক্ত হন। এ সময় তিনি বলেন, আপনি আমাকে ধন্যবাদ কেন বলেননি? আমাকে ধন্যবাদ জানানো উচিত ছিল। এর জবাবে অভিযুক্ত বলেন, আমি আপনাকে দরজা খুলতে বলিনি।

এ নিয়ে প্রথমে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। মুহূর্তেই তা হাতাহাতিতে গড়ায়। মারামারি করতে করতে তারা দোকানের বাইরে চলে আসেন। এরপরই অভিযুক্ত তার সাইকেল থেকে একটি ছুরি বের করে ওই যুবকের ঘাড়ে এবং পেটে এলোপাথাড়িভাবে কোপাতে থাকেন।

এরপর ওই ব্যক্তি কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পুলিশ এই ঘটনায় ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। আততায়ীকে গ্রেফতার করতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 

সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950