আবারও বদলে গেল কাজাখস্তানের রাজধানীর নাম

১৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৬ PM
কাজাখস্তানের রাজধানী

কাজাখস্তানের রাজধানী © সংগৃহীত

২০১৯ সালে মধ্য কাজাখস্তানের প্রেসিডেন্ট দেশটির রাজধানীর নাম 'আস্তানা' বদলে 'নূর সুলতান' নামে নামকরণ করেন৷। বিদায়ী প্রেসিডেন্ট নুর সুলতান নাজারবায়েভের সম্মানে রাজধানীর নাম পরিবর্তন করা হয়েছিল। তবে তিন বছর পার হতেই সেই পুরনো 'আস্তানা' নামেই আবার নামকরণ করা হয়েছে দেশটির রাজধানীর নাম।

কাজাখস্তানে প্রেসিডেন্টের মেয়াদ সীমিত করে এবং রাজধানীর পুরনো নামে ফিরে যাওয়া নিয়ে একটি আইনে দেশটির প্রেসিডেন্ট কাসিম জমাট তোকায়েভ সই করেছেন। এর মাধ্যমে পূর্বসূরীর ধারা থেকে সরে এলেন তিনি। শনিবার (১৭ সেপ্টেম্বর) তিনি এই বিলে সই করেন।

আরও পড়ুন: আয়ে মেসি-রোনালদো-নেইমারকে টপকে গেলেন এমবাপ্পে

পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে পাস হওয়া বিলে প্রেসিডেন্টের মেয়ার পাঁচ বছর থেকে বাড়িয়ে সাত বছর করা হয়েছে। তবে কোনও প্রেসিডেন্টকে দ্বিতীয়বার ওই পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রাখার আইন যোগ করা হয়েছে। বিলে দেশটির রাজধানীর নাম আবার আস্তানা করা হয়েছে।
আস্তানা ১৯৯৭ সালে কাজাখস্তানের রাজধানী হয়। তিন দশক ধরে দেশিটির প্রেসিডেন্ট পদে ছিলেন নুর সুলতান নাজারবায়েভ। ২০১৯ সালে তার পদত্যাগের পর বর্তমান প্রেসিডেন্ট তোকায়েভ তার সম্মানে রাজধানীর নামকরণ করেছিলেন নুর সুলতান। পদত্যাগ করলেও ক্ষমতাসীন দলের প্রধান ও নিরাপত্তা কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে সরকারের ওপর নুর সুলতানের বিপুল প্রভাব ছিল। তবে গত জানুয়ারিতে ভয়াবহ বিক্ষোভের পর তোকায়েভ তাকে সব পদ থেকে অপসারণ করেন।

সূত্র : আলজাজিরা

নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬