মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত সব আরোহী

১৮ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৩ PM
মাঝ আকাশে দুটি ছোট বিমানের সংঘর্ষ ঘটেছে

মাঝ আকাশে দুটি ছোট বিমানের সংঘর্ষ ঘটেছে © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কলরাডো অঙ্গরাজ্যের বোল্ডার কাউন্টির মাঝ আকাশে দুটি ছোট বিমানের সংঘর্ষ ঘটেছে। সংঘর্ষের পর বিমান দুটি খোলা মাঠের মধ্যে আলাদা দুটি জায়গায় পড়ে। এতে নিহত হয়েছেন অন্তত তিনজন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রে কলোরাডোর লংমন্টের ছোট বিমানবন্দর ভ্যান্স ব্র্যান্ডের কাছে এ ঘটনা ঘটে। এ সময় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ বেশ কয়েকটি জরুরি কল পায়। তারপর তারা ঘটনাস্থলে পৌঁছায়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিমান দুটির সংঘর্ষের পর একটি খোলা মাঠের দুটি আলাদা জায়গায় আছড়ে পড়ে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। বোল্ডার কাউন্ট্রির শেরিফ অফিস জানিয়েছে, ডেনভারের উত্তরে ৩০ মাইল দূরে এই ঘটনা ঘটে।

শেরিফ অফিস জানিয়েছে, দুটি বিমানে তিনজন আরোহী ছিলেন। একটি বিমানে একজন পাইলট ও একজন আরোহী ছিলেন। দুর্ঘটনায় তারা দুজনই নিহত হন। অন্য বিমানে একজন পাইলট ছিলেন, তিনিও মারা যান। দুই বিমানের নিহত তিন ব্যক্তির কাউকেই শনাক্ত করা যায়নি।

আরও পড়ুুুন: দেশে আরও ৫২৭ জনের করোনা শনাক্ত

যে দুটি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে, তার একটি সেসনা ১৭২ অন্যটি সোনেক্স জেনোস। কী কারণে সংঘর্ষ হয়েছে, তদন্তকারীরা তা খতিয়ে দেখছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেইফটি বোর্ড।

সোনেক্স জেনোস অ্যালুমিনিয়ামের হালকা বিমান, বাড়িতেই এটি বানানো যায় কোম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে। সেসনা ১৭২ স্কাইহক এক ইঞ্জিনবিশিষ্ট ছোট বিমান, যাতে আসন মাত্র ৪টি।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, দুটি বিমান কলোরাডোর লংমন্টের ছোট বিমানবন্দর ভ্যান্স ব্র্যান্ডের কাছে সংঘর্ষে জড়ায়। বেসামরিক হালকা বিমানগুলো সাধারণত এই ধরনের বিমানবন্দরই ব্যবহার করে।

সূত্র: রয়টার্স ও পার্সটুডে

ট্যাগ: মৃত্যু
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬