ব্রিটিশ রানির শেষকৃত্যে সমুচা বিতরণ করবে বাংলাদেশীরা

১৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৪ PM
সমুচা তৈরি করছেন বাংলাদেশীরা

সমুচা তৈরি করছেন বাংলাদেশীরা © সংগৃহীত

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের শেষ কৃত্যানুষ্ঠানে যোগ দিতে আসা দর্শনার্থীদের মধ্যে ৯৬ হাজার সমুচা বিতরণ করবে ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটি। দুই শতাধিক স্বেচ্ছাসেবক আগামী সোমবার (১৯ সেপ্টেম্বর) টাওয়ার হিলের ট্রিনিটি স্কয়ার এলাকায় এসব বিতরণে অংশ নেবেন।

পূর্ব লন্ডনের কমার্শিয়াল কিচেনে স্বেচ্ছাসেবকরা সমুচা বানাচ্ছেন। সোমবার এই সমুচা বিতরণ হবে। ‘থ্যাংক ইউ আওয়ার কুইন’ নামে এর আয়োজক আয়ুব করম আলী জানান, কমিউনিটির পক্ষ থেকে রানীর শেষকৃত্যানুষ্ঠানকে স্মরণীয় করতেই এই উদ্যোগ।

আরো পড়ুন: পাকিস্তানে বাংলাদেশি ত্রাণ প্রত্যাখ্যানের খবর সঠিক নয়

আরেক আয়োজক শিব্বির আহমেদ জানান, কমিউনিটি ও চ্যানেল এস টেলিভিশনের যৌথ উদ্যোগে ব্রিটেন ও কমনওয়েলথ ভুক্ত দেশে ৯৬ হাজার খাবারের প্যাকেট বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

 এই কর্মযজ্ঞে যোগ দিয়েছে ইষ্ট লন্ডন একাডেমীর শিক্ষার্থীসহ কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক ও বিশিষ্টজনরা। ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির যে কেউ চাইলেই সমুচা তৈরি ও বিতরণে অংশ নিতে পারবেন।

নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬