‘সঠিকভাবে’ হিজাব না করায় পুলিশের মারধর, তরুণীর মৃত্যু

১৭ সেপ্টেম্বর ২০২২, ১২:০৯ PM
মাহসা আমিনি

মাহসা আমিনি © সংগৃহীত

সম্প্রতি 'পরিপূর্ণভাবে' হিজাব না পরার কারণে এক তরুণীকে গ্রেপ্তার ও মারধরের অভিযোগ উঠেছে ইরান পুলিশের বিরুদ্ধে। তরুণীর নাম মাহসা আমিনি নামে (২২)। গ্রেপ্তারের পর মারধরের ফলে অসুস্থ হয়ে কোমায় চলে যায় ওই তরুণী। 

এর মধ্যেই গতকাল শুক্রবার (১৬ সেপ্টেম্বর) মারা গেছেন মাহসা আমিনি। 

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্যা গার্ডিয়ান এর তথ্য অনুযায়ী, মাহসা নামের ওই তরুণী চলতি সপ্তাহের শুরুতে ইরানের কুর্দিস্তান প্রদেশ থেকে রাজধানী তেহরানে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এসময় ‘সঠিকভাবে’ হিজাব না পরায় তাকে গ্রেপ্তার করে ‘গাশত-ই এরশাদ’ নামে পরিচিত ইরানের নৈতিকতা পুলিশ। 

‘সঠিকভাবে’ হিজাব না পরার যুক্তি হিসেবে তখন পুলিশের পক্ষ থেকে বলা হয়, চুল পুরোপুরি না ঢাকার জন্য মাহসা আমিনিকে গ্রেপ্তার করা হয়েছে। 

ইরান পুলিশের দাবি, আটক থাকা অবস্থায় মাহসা ‘হার্টের সমস্যায়’ ভুগছিলেন। তবে মানবাধিকার কর্মীরা বলছেন, পুলিশের মারধরেই মৃত্যু হয়েছে ওই তরুণীর।

ট্যাগ: পুলিশ
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬