কনসার্টে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু

১৬ সেপ্টেম্বর ২০২২, ০৯:২০ AM
গুয়েতেমালায় কনসার্টে পদদলিত হয়ে নিহত ৯

গুয়েতেমালায় কনসার্টে পদদলিত হয়ে নিহত ৯ © সংগৃহীত

স্বাধীনতা দিবস উদযাপন করতে গিয়ে গুয়েতেমালায় পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও ২০ জন। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার দেশটিতে একটি কনসার্টের আয়োজন করা হয়। আর এতে প্রবেশ করতে গিয়ে এ ঘটনা ঘটে। খবর ব্লুমবার্গের

দেশটির গণমাধ্যমগুলো জানায়, কনসার্ট শেষে কয়েক হাজার মানুষ একসঙ্গে বের হওয়ার চেষ্টা করে। সেসময় ধাক্কাধাক্কি ও হুড়োহুড়িতে নিচে পড়ে গিয়ে অনেক মানুষ পদদলিত হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

গুয়েতেমালা রেডক্রস টুইটারে ঘটনাস্থলের ছবি প্রকাশ করেছে। তাতে দেখা যায়, চিকিৎসাকর্মীরা আহতদের সাহায্য করছেন। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সও দেখা যায়।

ন্যান্সি কুয়েমি নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, কনসার্টে হাজার হাজার মানুষ অংশ নেন। বৃষ্টির কারণে অনেক কাদা ছিল সেখানে। সে কারণেই মানুষজন নড়তে পারেনি এবং পড়ে যায়।

তিনি বলেন, তারা (আয়োজকরা) পুরো এলাকা ঘিরে দেয়, ঢোকা-বের হওয়ার জন্য কেবল দুটি পথ রাখে। আমার কাছে এটি যথেষ্ট সংকীর্ণ মনে হয়েছে। এ কারণে আমি দূরে দাঁড়িয়ে ছিলাম এবং কনসার্ট শেষে বের হওয়ার সিদ্ধান্ত নেই।

এদিকে গত তিন বছরের মধ্যে এবছর প্রথমবারের মতো নিজেদের স্বাধীনতা দিবস বিভিন্ন উৎসব ও আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করছে গুয়েতামালা। করোনার কারণে গত দুই বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বন্ধ ছিল। 

২০১ বছর আগে অর্থাৎ ১৮২১ সালের ১৫ সেপ্টেম্বর স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে মধ্য আমেরকিার দেশ গুয়েতেমালা।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬