মোবাইল বিস্ফোরণে ৮ মাসের শিশুর মৃত্যু

১৩ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৩ AM
 ৮ মাসের শিশুর মৃত্যু

৮ মাসের শিশুর মৃত্যু © প্রতীকি ছবি

ভারতে চার্জে দেয়া মোবাইল বিস্ফোরণে আট মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশের বরেলি জেলায় সোমবার ঘটনাটি ঘটে বলে ভারতীয় গণমাধ্যমের খবর

পুলিশ সূত্র জানায়, একটি সুইচবোর্ডে মোবাইলটি চার্জে বসিয়ে শিশুটির পাশে রেখেছিলেন তার মা। মাস ছয়েক আগে কেনা সেই কি-প্যাড ফোন চার্জে বসানোর সঙ্গে সঙ্গে ফেটে যায়। ঘটনার সময় আট মাসের শিশু নেহার ঘরে ছিলেন না মা কুসুম কাশ্যপ। বিকট শব্দ হতেই তার বড় মেয়ে নন্দিনী ভয়ে কেঁদে ফেলে। পাশের ঘর থেকে ছুটে আসেন মা। দেখেন ছোট মেয়ে রক্তাক্ত হয়ে পড়ে আছে। মুখের একটা অংশ পুড়ে গেছে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুনঃ রেডমি স্মার্টফোন বিস্ফোরণে নারীর মৃত্যু, তদন্তে শাওমি

এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কোনো অভিযোগ পায়নি বলে খবর। তবে তাদের দাবি, মা-বাবা এবং পরিবারের অন্যান্যদের গাফিলতির কারণেই এমন দুর্ঘটনা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃত শিশুর বাবা সুনীল কুমার কাশ্যপ শ্রমিকের কাজ করেন। যে বাড়িতে তারা থাকেন সেটি পুরোপুরি তৈরি হয়নি। সোলার এবং বড় ব্যাটারির প্লেট দিয়ে ঘরের আলো জ্বালা থেকে আর মোবাইল চার্জ দিতেন সবাই। এর ফলেই এমন দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ: ভারত
এআই দিয়ে মাদক কারবারির জার্সি বদল, এসআইকে শোকজ
  • ০১ জুলাই ২০২৬
শহীদ মিনারে ছাত্রদলের ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচি
  • ০১ জুলাই ২০২৬
শেষ ষোলোতে নরওয়েকে পেল ব্রাজিল
  • ০১ জুলাই ২০২৬
আইভরি কোস্টকে বিদায় করে শেষ ষোলোতে নরওয়ে
  • ০১ জুলাই ২০২৬
দিয়ালো সমতা ফেরানোর পর হলান্ডের জবাব, আবারও এগিয়ে নরওয়ে
  • ০১ জুলাই ২০২৬
আমাদ দিয়ালোর গোলে সমতায় ফিরল আইভরি কোস্ট
  • ০১ জুলাই ২০২৬