মিয়ানমারে তুমুল লড়াইয়ে ৮৫ সেনা নিহত

১২ সেপ্টেম্বর ২০২২, ০৮:১১ PM
মিয়ানমারের সেনাবাহিনী

মিয়ানমারের সেনাবাহিনী © সংগৃহীত

মিয়ানমারের দক্ষিণাঞ্চলের শান রাজ্যে দেশটির প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে তীব্র লড়াইয়ে জান্তা সেনাবাহিনীর অন্তত ৮৫ সদস্য নিহত হয়েছেন। সংঘর্ষে সৈন্যদের প্রাণহানির পর কয়েক দিন ধরে এই রাজ্যের পেকোন শহরের মোইবিতে বিমান থেকে গোলা ও কামান হামলা চালাচ্ছে মিয়ানমারের সামরিক বাহিনী।

দ্য ইরাবতির প্রতিবেদনে বলা হয়, শান রাজ্যের মোইবি শহরে গত চারদিন ধরে বিমান ও কামান হামলা চালিয়ে আসছে সামরিক বাহিনী। প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে সেনাবাহিনীর ৮০ জনের বেশি সদস্য নিহত হওয়ার পর হামলার তীব্রতা বাড়িয়েছে মিয়ানমার জান্তা।

আরও পড়ুন: রোগী বাঁচাতে ৪৫ মিনিট দৌড়ে হাসপাতালে ডাক্তার

মিয়ানমারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কায়াহ ও দক্ষিণাঞ্চলীয় শান রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তথ্য সংগ্রহকারী স্থানীয় মানবাধিকার সংস্থা প্রোগ্রেসিভ কারেন্নি পিপলস ফোর্স (পিকেপিএফ) বলেছে, শান রাজ্যে গত কয়েক দিনে জান্তা বাহিনীর অব্যাহত বোমা হামলায় প্রায় ১০০ বাড়িঘর ও ভবন একেবারে ধ্বংস হয়ে গেছে। বোমা হামলায় নিহত হয়েছে এক শিশুও।

মোইবির পিপলস ডিফেন্স ফোর্সের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত কারেন্নির প্রতিরোধ বাহিনীর সাথে সংঘর্ষে মিয়ানমারের সামরিক বাহিনীর মোট ৮৫ সৈন্য নিহত হয়েছেন। এ সময় সংঘর্ষে দুই প্রতিরোধ যোদ্ধা নিহত ও আরও ৫০ জনের বেশি আহত হয়েছেন।

তবে মিয়ানমারের সামরিক বাহিনীর সদস্যদের প্রাণহানির তথ্য স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ইরাবতি।

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close