ছোট দুই বোনের স্কুলব্যাগ কাঁধে নিলো ৯ বছর বয়সী ভাই

১১ সেপ্টেম্বর ২০২২, ০১:৪০ PM
ভাইয়ের কাঁধে দুই বোনের ব্যাগ

ভাইয়ের কাঁধে দুই বোনের ব্যাগ © সংগৃহীত

ছোট দুই বোনের প্রতি সহমর্মিতা দেখিয়ে তাদের স্কুল-ব্যাগ নিজের কাঁধে নিয়ে ঘটনার জন্ম দিয়েছে ৯ বছর বয়সী ছোট্ট এক সৌদি শিশু। সামাজিক যোগাযোগ-মাধ্যমগুলোতে ইতোমধ্যে ভাইয়ের কাঁধে দুই বোনের ব্যাগ বহনের ওই দৃশ্যটি ব্যাপক ঝড় তুলেছে।

সৌদির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশ স্কুলে তারা পড়াশোনা করে। বাচ্চা ছেলেটির নাম মিশাল শাহ-রানি এবং তার দুই বোনের নাম সারাহ ও নুরা। এই আগলে রাখার মুহূর্ত ও ভাই বোনেদের মধ্যে ভালোবাসার সম্পর্ককে বন্দী করার লোভ সামলাতে পারেননি তাদের বাবা। সকলের সাথে সেই ভালবাসা ভাগ করে নিতেই পারিবারিক গ্রুপে ছবিটি পোস্ট করেন তিনি। ব্যাস। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ছবি।

ছবির প্রসঙ্গে মিশাল বলেন, ‘আমি সব সময় পরিবারকে সহযোগিতা করতে পছন্দ করি। বিশেষত আমার দুই বোন সারাহ ও নুরাকে সহায়তার চেষ্টা করি। সেদিন তাদের ব্যাগ বেশি ভারি না হলেও তীব্র তাপমাত্রার কারণে তাদের সহযোগিতা প্রয়োজন ছিল।’ ছবিটি ভাইরাল হওয়ার পর সে জানতে পারে যে মুহূর্তটি স্মরণীয় রাখতে তাদের বাবা এ ছবি তুলেছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে আরেক ভাইরাসের উপদ্রব, জরুরি সতর্কতা জারি

সৌদি আরবের প্রখ্যাত শিক্ষা বিষয়ক পরিচালক ড. আহমেদ আল উমারি ওই শিশুর সহযোগিতাপূর্ণ আচরণের প্রশংসা করেন। তিনি বলেন, অল্প বয়স হলেও শিশুদের দায়িত্বের সঙ্গে গড়ে তুললে তার আচার-ব্যবহারে তা প্রকাশ পায়। সুন্দর আচার-ব্যবহার গড়ে তুলতে নিজের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজ সমানভাবে ভূমিকা পালন করে। এমনকি ছবি ভাইরাল হওয়ার পর, ভাইয়ের এই উদার মনোভাব দেখে স্কুল থেকেও তাদের পুরস্কৃত করা হয়।

ট্যাগ: স্কুল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সংসদে আইন পাস
  • ০৮ এপ্রিল ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে যা বললেন শিক্ষাম…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের আদেশ
  • ০৮ এপ্রিল ২০২৬
৬ মাসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাচ্ছে সাড়ে ১০ হাজার শিক…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনে ভূমি অধিগ্রহণ…
  • ০৮ এপ্রিল ২০২৬
close