‘ক্রীড়া কার্ড’ পেলেন আরও ১৭১ জন ক্রীড়াবিদ

১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৬ PM
‘ক্রীড়া কার্ড’ প্রাপ্ত ক্রীড়াবিদদের সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী

‘ক্রীড়া কার্ড’ প্রাপ্ত ক্রীড়াবিদদের সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী © সংগৃহীত

দেশের ক্রীড়াবিদদের আর্থিক সচ্ছলতা নিশ্চিত ও পেশাগত স্বীকৃতি প্রদানের লক্ষ্যে চালু হওয়া ক্রীড়া ভাতা কর্মসূচির দ্বিতীয় ধাপে আরও ১৭১ জন খেলোয়াড় যুক্ত হয়েছেন। ফলে, এখন পর্যন্ত মোট ৩০০ জন ক্রীড়াবিদ সরকারের এই বিশেষ সুবিধার আওতায় এসেছেন।

রবিবার (১৯ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে দ্বিতীয় দফায় আরও ১৭১ জন ক্রীড়াবিদের হাতে ‘ক্রীড়া কার্ড’ তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

এই ধাপে অন্তর্ভুক্ত খেলোয়াড়দের মধ্যে পুরুষ ও নারী ফুটবল দলের ৩৬ জন সদস্যও আছেন। পর্যায়ক্রমে আরও খেলোয়াড়দের এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা করছে সরকার বলেও জানা গেছে।

এর আগে গত ৩০ মার্চ প্রথম পর্যায়ে ১২৯ জনকে এই কার্ড প্রদান করা হয়েছিল। এখন পর্যন্ত মোট ৩০০ জন ক্রীড়াবিদ এই বিশেষ সুবিধার আওতায় আসলেন। সরকার পর্যায়ক্রমে মোট ৫০০ জন জাতীয় ক্রীড়াবিদকে এই কার্ড প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জানান, ক্রীড়াকে একটি স্থায়ী ও মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের মূল লক্ষ্য। আমিনুল হক বলেন, কার্ডধারী প্রতিটি খেলোয়াড়কে বিশেষ বীমা সুবিধার আওতায় আনা হবে এবং মাঠের পারফরম্যান্স চলাকালীন বা ব্যক্তিগত জীবনে যেকোনো ইনজুরিতে তারা অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা সেবা লাভ করবেন। এ ছাড়া খেলোয়াড়দের মান ধরে রাখতে প্রতি চার মাস অন্তর তাদের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে এবং সেই মূল্যায়নের ভিত্তিতে নিয়মিত তালিকা নবায়নের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণী হতে খেলাধুলাকে পাঠ্যক্রমের আবশ্যিক বিষয়ের মতো বাধ্যতামূলক করা হচ্ছে। শিক্ষার্থীদের এখন থেকে সাধারণ বিষয়ের পাশাপাশি খেলাধুলাতেও উত্তীর্ণ হতে হবে। তৃণমূল পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরির করতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দ্রুত ক্রীড়া শিক্ষক নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় দেশের অভিজ্ঞ সাবেক খেলোয়াড়দের অগ্রাধিকার দিয়ে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর গ্রহণ করেছে মন্ত্রণালয়।

দ্বিতীয় দফায় ক্রীড়া ভাতায় কোন খেলার কতজন:
ফুটবল (পুরুষ ও নারী): ৩৬, ‎হকি (পুরুষ ও নারী): ৩৬, ‎ভলিবল: ১৪, ‎দাবা: ১১, ‎আর্চারি: ১১, ‎ভারোত্তোলন: ১০, ‎হ্যান্ডবল: ১০, ‎জিমন্যাস্টিকস: ৯, ‎সাঁতার: ৬, ‎টেবিল টেনিস: ৫, ‎শুটিং স্পোর্ট: ৫, ‎সাইক্লিং: ৪, ‎উশু: ৪, ‎জুডো: ৩, ‎কিকবক্সিং: ২, ‎টেনিস: ২, ‎বডি বিল্ডিং: ২ ও ‎ট্রায়াথলন: ১। 

দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১৯ জেলায় ভারী বৃষ্টির আভাস, নদীব…
  • ০৮ জুলাই ২০২৬
মিশরের বিপক্ষে তিন অবিশ্বাস্য বিশ্বরেকর্ড গড়লেন মেসি
  • ০৮ জুলাই ২০২৬
শেষ আটে কে কার মুখোমুখি, কখন ম্যাচ
  • ০৮ জুলাই ২০২৬
চূড়ান্ত হলো কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ
  • ০৮ জুলাই ২০২৬
গোল্ডেন বুটের দৌড়ে একক শীর্ষে মেসি
  • ০৮ জুলাই ২০২৬
ফ্রান্সের ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি, নতুন বিতর্কে ফিফা
  • ০৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence