গলফ কিংবদন্তি টাইগার উডসকে গ্রেপ্তারের পর জামিনে মুক্তি

২৮ মার্চ ২০২৬, ১১:২৬ AM
 টাইগার উডস

টাইগার উডস © সংগৃহীত

গলফ কিংবদন্তি টাইগার উডসের বিতর্কিত ক্যারিয়ারে নতুন ঘটনা যোগ হয়েছে। ৫০ বছর বয়সী উডসকে নেশাগ্রস্ত অবস্থায় (ডিইউআই) গাড়ি চালানোর অভিযোগে শুক্রবার ফ্লোরিডায় গ্রেপ্তার করা হয়। নিজের বাড়ির কাছে জুপিটার আইল্যান্ডে আবাসিক রাস্তায় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারানো উডসের গাড়ি উল্টে যায় এবং কিছুটা দূরে থামে। উডস অক্ষত থাকলেও তাঁর বিরুদ্ধে আইন অমান্য ও পরীক্ষার নমুনা দিতে অস্বীকৃতি জানানোর অভিযোগ এনেছে কর্তৃপক্ষ।

মার্টিন কাউন্টি শেরিফ জন বুডেনসিক বলেন, ‘যদিও শ্বাস-প্রশ্বাসের পরীক্ষায় (ব্রেথলাইজার টেস্ট) তিনি উত্তীর্ণ হয়েছেন, তবে ইউরিন টেস্ট বা মূত্র পরীক্ষা করতে রাজি হননি। এই অসহযোগিতার কারণে তাঁর বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, সম্পত্তির ক্ষতি করা এবং আইনসম্মত পরীক্ষায় অস্বীকৃতি জানানোর অভিযোগ আনা হয়েছে।’ ফ্লোরিডার আইন অনুযায়ী, তাকে অন্তত আট ঘণ্টা কাউন্টি জেলে আটকে রাখা হয়।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, শেরিফ দপ্তর থেকে উডসের মুক্তির বিষয়টি নিশ্চিত করা যায়নি। তবে স্থানীয় টেলিভিশন স্টেশন ডব্লিউপিবিএফের ক্যামেরায় ধরা পড়া ছবিতে শুক্রবার গভীর রাতে উডসকে একটি গাড়িতে চড়ে চলে যেতে দেখা যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, কয়েক ঘণ্টা হাজতে থাকার পর উডস জামিনে মুক্তি পেয়েছেন।

বুডেনসিক জানিয়েছেন, ড্রাগ বিশেষজ্ঞরা বলেছেন উডসকে বেশ বিমর্ষ ও তন্দ্রাচ্ছন্ন দেখাচ্ছিল। তাঁদের ধারণা, তিনি কোনো ধরনের ওষুধ বা মাদকের প্রভাবে ছিলেন। তবে গাড়িতে কোনো ওষুধ পাওয়া যায়নি এবং উডস পরীক্ষা করতে রাজি না হওয়ায় নিশ্চিত হওয়া যায়নি তিনি ঠিক কিসের প্রভাবে ছিলেন। তিনি আরও বলেন, দুই লেনের ওই রাস্তায় উডসের গাড়ির গতি ছিল অনেক বেশি। ট্রাকটি মোড় নেওয়ার জন্য গতি কমালে উডস দ্রুত সেটিকে ওভারটেক করার চেষ্টা করেন। শেরিফের মতে, উল্টো দিক থেকে কোনো গাড়ি এলে দুর্ঘটনাটি প্রাণঘাতী হতে পারত।

এ ঘটনায় উডসের ঘনিষ্ঠ বন্ধু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহানুভূতি প্রকাশ করেছেন। মায়ামিতে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘সে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। সে একজন অসাধারণ মানুষ, কিন্তু এখন কিছু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে।’

উডসের শরীর ও ক্যারিয়ার—দুটিই দীর্ঘদিনের লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছে। ২০০৯ সালের যৌন কেলেঙ্কারি তাঁর ভাবমূর্তিতে বড় ধাক্কা দিয়েছিল। এরপর ২০২১ সালে ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ডান পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই চোট কাটিয়ে ২০২২ সালের মাস্টার্সে ফেরার পরও তিনি হাঁটতে হিমশিম খাচ্ছিলেন।

গত বছর গোড়ালির চোট ও পিঠের অস্ত্রোপচারের পর চলতি সপ্তাহে টিজিএল সিমুলেটর ইনডোর গলফ লিগে অংশ নেন উডস। আগামী মাসের মাস্টার্সে খেলার ইচ্ছার কথাও জানান। তিনি বলেন, ‘২৪-২৫ বছর বয়সে শরীর যেভাবে ধকল সইত, এখন আর তেমনটা হয় না। তবে আমি চেষ্টা থামাইনি।’

পিজিএ ট্যুরে স্যাম স্নিডের সমান সর্বোচ্চ ৮২টি শিরোপা জেতা উডসকে ২০২৪ সালের জুলাইয়ে ব্রিটিশ ওপেনের পর থেকে আর কোনো ট্যুরে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যায়নি।

‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬