টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল © টিডিসি সম্পাদিত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিম্ফনি মোবাইল (এডিসন গ্রুপ)। প্রতিষ্ঠানটি ‘টেরিটরি সেলস ম্যানেজার’ পদে ১৩ কর্মী নিয়োগে ২১ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২১ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ৩০ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সিম্ফনি মোবাইল (এডিসন গ্রুপ);
পদের নাম: টেরিটরি সেলস ম্যানেজার;
পদসংখ্যা: ১৩টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ১৫,০০০-২০,০০০ টাকা;
আরও পড়ুন: স্বপ্ন সুপারশপে ২৫০০০ বেতনে ৩০ পদে চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: নির্ধারিত নয়;
কর্মস্থল: ভোলা, চাঁপাইনবাবগঞ্জ, কক্সবাজার (চকরিয়া), গোপালগঞ্জ, হবিগঞ্জ (মাধবপুর), জয়পুরহাট, লক্ষ্মীপুর, লালমনিরহাট, ময়মনসিংহ (ফুলপুর), নীলফামারী (সৈয়দপুর), পিরোজপুর, শেরপুর, সুনামগঞ্জ;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: এইচএসসি পাসেই ৫০০ সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে আড়ং, পদায়ন ১৫ জেলায়
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম