আমি একজন ভাঁড় বলছি

০৮ মে ২০২১, ০৯:১৬ PM
খালেদ মুহিউদ্দীন

খালেদ মুহিউদ্দীন © ফাইল ছবি

আমরা যারা ঈদে বাড়ি ফেরা নিয়ে হাসাহাসি করছি তারা কি স্বীকার করি যে আমরা ব্যর্থ? আমরা কি জানি বা বুঝতেছি যে আমাদের উৎপাদিত বার্তার কোনো মূল্যই অনেকের কাছে নাই।

আমাদের মেসেজের, তা জীবনসংহারি গণমৃত্যুর হলেও যে লোকে তোয়াক্কা করছে না এতে আপনি কী বুঝতেছেন? এইটা কী বুঝতেছেন, আমাদের পরিবেশিত আর সব বার্তাকে ভোক্তারা কতটুকু গুরুত্ব দেন?

যারা মেসেজ বানান, তাদের সকলেরই কিন্তু বিষয়টা ভেবে দেখা উচিত। আমরা সবাই মিলে বার্তা আর উপদেশ দিতে গিয়ে পরিণত হয়েছি সম্মিলিত ভাঁড়ে। কেউ বাড়ি ফেরা নিয়ে হাসছি, আবার কেউ হাসছি যারা বাড়ি না গিয়ে ফেসবুকে বিপদ সংকেত দিচ্ছেন তাদের নিয়ে।

আমার মনে হয় ঐতিহাসিকভাবে আমাদের সবচেয়ে প্রিয় সংবাদগুচ্ছ হল, এটা-আমি-আগেই-বলেছিলাম-তখন-কেউ-আমার-কথা-শুনো-নাই। আমরা কিছুতেই বিস্মিত হই না।

সবই আমরা আগে বলে রাখি। আমাদের বাবা মা ও ছোটবেলা থেকে আমাদের তাই শিখিয়েছেন। আপনি অংকে ১০০ পেলেও বাবা-মা বলবেন, তিনি আগে থেকেই তা অনুমান করেছিলেন, মেট্রিকে ফেল করলেও জানবেন যে, পিতামাতা আগেই তা জানতেন।

করোনা নিয়ে কী কী বিপদ হতে পারে তাও আমি আগে আগে বলে রাখি তা আমার কথা কেউ শুনুন আর নাই শুনুন। আবার এইসব করোনা ওভারহাইপড, আজাইরা এমন কথাও আমরা কেউ কেউ বলে রাখি। [ফেসবুক থেকে সংগৃহীত]

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬