ডাক্তার-পুলিশ-মেজিস্ট্রেটের ঝামেলা কি শ্রমিক মারার আলোচনাকে ঢাকার জন্য?

১৯ এপ্রিল ২০২১, ১০:৪৯ PM

© টিডিসি ফটো

আচ্ছা ডাক্তার, পুলিশ ও মেজিস্ট্রেট এই তিন পেশার ঝামেলাটা কি বাঁশখালীতে গুলি করে শ্রমিক মারা আর করোনা সংকরণের ভয়াবহতার আলোচনাকে ঢাকার জন্য করা হয়েছে নাকি? না হয় এমনভাবে, এমন সময়, এমন ভাবে গায়ে পরে ঝগড়া লাগার কথা না।

মানুষের মনোযোগকে অন্যত্র সরিয়ে রাখার ক্ষেত্রে এইটা বেশ সফল পদ্ধতি বলে মনে হচ্ছে। দেশটাতো এখনো সভ্য হয়নি। এই দেশে যেকোন বর্বর প্রিমিটিভ আচরণ সম্ভব।

বাঁশখালিতে কিছু শ্রেমিককে পাখির মত পুলিশ গুলি করে মারল সরকার কিংবা ওই কোম্পানি কিংবা পুলিশের কাছ থেকে এখনো ক্ষমা প্রার্থনা করা হলো না। এই ঘটনার সুষ্ঠ তদন্তের ঘোষণা দিল না।

ইউরোপ আমেরিকাতে এরকম একটা ঘটনা হলে ঘটনা যেভাবেই ঘটে থাকুক একটা দায়িত্বশীল জায়গা থেকে প্রথমেই ক্ষমা প্রার্থনা করত। তারপর একটা সুষ্ঠ তদন্তের ব্যবস্থা করত।

অন্যদিকে, করোনা পরিস্থিতিও ভয়াবহ আকার ধারণ করছে। আমি বুঝতে পারছি না করোনা টেস্ট কেন এত কমে গেল? ভারতে প্রতিদিন ১৫ লক্ষ টেস্ট করাচ্ছে। আমাদেরতো ন্যূনতম ১ লক্ষ করানো উচিত। ১ বছর পরেও আমরা সেই ৩০-৪০ হাজারেই আটকে আছি। সেটাও এখন অনেক কমিয়ে দেওয়া হয়েছে।

লকডাউনের জন্য পুলিশের হয়রানির ভয়ে হয়ত এখন অনেকেই টেস্ট করাতে যাচ্ছে না। টেস্টিংটা আরো সহজলভ্য করা উচিত। যারা টেস্ট করাতে পারছে না অথচ করোনার লক্ষণ আছে তারা কিন্তু করোনা ছড়িয়ে বেড়াবে। সেক্ষেত্রে লকডাউন কতটা কাজ করবে?

লেখক: অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬