স্বপ্নগুলো মাটিতে গড়াগড়ি খাচ্ছে, কি এক অদ্ভুত দেশ

০৭ জানুয়ারি ২০২০, ০৯:৩৮ AM

© টিডিসি ফটো

বই, লেকচার শিট, বিভাগের প্রসপেকটাস। স্বপ্নগুলো মাটিতে গড়াগড়ি খাচ্ছে। কি এক অদ্ভুত দেশ। শ্বাপদের বিষাক্ত ছোবল সর্বত্র। নারী স্বাধীনতার জিকির করলেও পদে পদে নারী হেনস্তার মিছিল। প্রতিটা মেয়ে ঘর থেকে বের হওয়ার পর নিরাপদে ঘরে ফিরবে কি না সে উৎকণ্ঠায় থাকতে হয়।

জন্মের পর থেকেই যদি পাশবিকতার ভয়ে শরীর আগলে, লুকিয়ে লুকিয়ে বাঁচতে হয়। তবে সে কেমন স্বাধীন দেশ? মঞ্চে নারী স্বাধীনতার বড় বড় বুলি আওড়ানোদের তো লজ্জ্বা নেই। আমার-আপনারও কি নেই!

আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মা-বোনেরা পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করবে। রাত-দিন কাজ করবে। মাথা উচু করে চলবে। এই দেশ আমার। রক্তে কেনা স্বাধীনতা।

কথা পরিষ্কার। এরপর যেখানেই ধর্ষণ বা পাশবিক কোনো নির্যাতনের ঘটনা ঘটবে, দলবেঁধে সেখানেই ঘেরা্ও করতে হবে।

গত দুই বছরের পরিসংখ্যান বলে, কয়েক হাজার ধর্ষণের ঘটনা ঘটেছে। কোনোটিতে বর্বরতার সকল সীমাও অতিক্রম করেছে। আমরা তখন নিরব ছিলাম। আবারও কিছুদিন পরে নিরব হয়ে যাবো।এরপর যখন পরিবারের কেউ এমন পাশবিকতার শিকার হবে। তখন আবার ঘুম ভাঙবে।

সিদ্ধান্ত কিন্তু আমাদের...।

লেখক: গণমাধ্যমকর্মী

তামিমের এক ফোনেই যেভাবে বাংলাদেশে আইপিএলের নিলাম সঞ্চালক 
  • ২৬ অক্টোবর ২০২৬
বিশেষ পাসপোর্ট পাচ্ছেন ৬৯ হাজার রোহিঙ্গা
  • ২৬ অক্টোবর ২০২৬
বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন ২৮ মার্চ, উপস্থিত থাকতে রাষ্ট্রপ…
  • ২৬ অক্টোবর ২০২৬
নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আ…
  • ২৬ অক্টোবর ২০২৬
বাউফলে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা
  • ২৬ অক্টোবর ২০২৬
দুই মন্ত্রীর পদত্যাগ দাবিতে শাহবাগে গণবিক্ষোভে নামছে এনসিপি
  • ২৬ অক্টোবর ২০২৬