জামায়াতের আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ 

২৫ জানুয়ারি ২০২৬, ১২:০২ PM
জামায়াত আমিরের বসুন্ধরায় কার্যালয়ে সাক্ষাৎ করতে আসেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

জামায়াত আমিরের বসুন্ধরায় কার্যালয়ে সাক্ষাৎ করতে আসেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সৌজন্য সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। 

২৫ জানুয়ারি (রবিবার) সকাল সাড়ে ৯টায় জামায়াত আমিরের বসুন্ধরায় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান, হেড অব পলিটিক্যাল টিমোথি ডাকেট এবং সেকেন্ড সেক্রেটারি (পলিটিক্যাল) মিস কেট ওয়ার্ড।

বৈঠকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠানের বিভিন্ন দিক এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। উভয় পক্ষ আশা প্রকাশ করেন যে, এ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ আরও শক্তিশালী হবে। এ ছাড়া উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্যসহ পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও গতিশীল হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় সম্মানিত জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা, সে এখন পাশে বসে কাঁদছে, মুখের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬