ফজিলাতুন্নেছা বাপ্পীর মরদেহ দেখতে যাবেন প্রধানমন্ত্রী

০২ জানুয়ারি ২০২০, ১১:০১ AM

© সংগৃহীত

সাবেক সংসদ সদস্য (এমপি) ফজিলাতুন্নেছা বাপ্পীর মরদেহ দেখতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেল ৩টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার মরদেহ দেখতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানেই ৩টার দিকে ফজিলাতুন্নেছা বাপ্পীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আজ সন্ধ্যায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পাশে অন্য একটি কবরস্থানে তাকে দাফন তরা হবে।

জানা যায়, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে শনিবার (২৮ ডিসেম্বর ২০১৯) হাসপাতালে ভর্তি হন ফজিলাতুন্নেসা বাপ্পি। রবিবার (২৯ ডিসেম্বর ২০১৯) সকালে তার অবস্থার অবনতি হলে হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেয়া হয় এই আইনজীবীকে। পরে চারদিন লাইফ সাপোর্টে থাকার পর গত বৃহ্ষ্পতিবার (২ জানুয়ারি) সকাল ৮টায় শেষ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ফজিলাতুন্নেছা বাপ্পী ১৯৭০ সালের ৩১ ডিসেম্বর নড়াইলে জন্মগ্রহণ করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ফজিলাতুন্নেসা বাপ্পি সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন। নবম ও দশম সংসদে তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও যুবলীগ নেতা ফজিলাতুন্নেসা বাপ্পী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন। জাতীয় মহিলা সংস্থার পরিচালনা পরিষদের এই সদস্যের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম পাইকপাড়ায়।

ছাদ থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু
  • ১১ মে ২০২৬
ফেসবুকে সরকারের বিরুদ্ধে পোস্ট, বিসিএস শিক্ষা ক্যাডারের কর্…
  • ১১ মে ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের মে মাসের বেতন ও ঈদ বোনাস নিয়ে মাউশির ন…
  • ১১ মে ২০২৬
শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি, দুদিন পর ডোবায় মিলল লাশ
  • ১১ মে ২০২৬
শিক্ষক মা বিদ্যালয় থেকে বাড়ি ফিরে দেখেন এইচএসসি পড়ুয়া ছেলে …
  • ১১ মে ২০২৬
ডকইয়ার্ডের নৌযানে বিদ্যুৎস্পৃষ্টে রঙমিস্ত্রির মৃত্যু
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9