অজয় স্যার চলে গেলেন, বেদনা বুকে কাসেম স্যার এখনও আছেন

১০ ডিসেম্বর ২০১৯, ১২:৩১ PM

© সংগৃহীত

একদিন কলাভবন লাউঞ্জে আবিষ্কার করলাম অজয় স্যার আর কাসেম স্যার পাশাপাশি বসে আছেন। দু’জনকে একসাথে বসে থাকতে দেখে বুকটা কেঁপে উঠলো। হতভাগ্য দুই বাবা, দু’জনই সন্তানকে হারিয়েছেন। তাদের তারুণ্যে বুদ্ধিবৃত্তির চর্চা করে, চিন্তার প্রকাশ করে তারা জয়ী হয়েছেন, বিদেশী শোষকদের বিরুদ্ধে। তাদের সন্তানরা স্বাধীন দেশে, স্বজাতির কাছে পরাজিত হয়েছেন।

একজন লেখক, আরেকজন প্রকাশক। একই ক্যাম্পাসে দু’জন বড় হয়েছেন, দুই বন্ধু। একজনের বই লিখে, আরেকজন সেই বই প্রকাশ করে ঘাতকের আঘাতে মৃত্যুবরণ করেছেন। এই দু’জন আমার বয়েসী। অভিজিতের জন্ম ১৯৭১ সালে, আমারও তাই।

দু’জনের মৃত্যুর বিরুদ্ধে প্রতিবাদী সভা আয়োজনের উদ্যোগ নিয়েছিলাম। জঙ্গিগোষ্ঠীর টার্গেট কিলিং, সরকারের ভিক্টিম ব্লেমিং- সবকিছুরই প্রতিবাদ করেছি, আজও করছি। তাবড় তাবড় লোকজন ইঁদুরের মতো গর্তে ঢুকেছে, আমরা অল্প কিছু লোক ভয় পাইনি। প্রতিবাদ করেছি।

কিন্তু অজয় স্যার বা কাসেম স্যারের সঙ্গে অভিজিৎ বা দীপনের ব্যাপারে কথা বলতে খুব ভয় লাগে, সাহসে কুলায় না। কোনোদিন তাই বলাও হয়নি।

সেদিন কলাভবনের লাউঞ্জে দু’জনকে একসাথে দেখে কাছে যাবারই সাহস হয়নি। গভীর বেদনাসহ অজয় স্যার চলে গেলেন। গভীর বেদনা বুকে নিয়ে কাসেম স্যার এখনও আছেন।

লেখক: অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

৯টায় অফিসে উপস্থিতিসহ জরুরি ১০ নির্দেশনা মাদ্রাসা ও কারিগরি…
  • ০২ এপ্রিল ২০২৬
সেলস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন এইচএস…
  • ০২ এপ্রিল ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
  • ০২ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতার প্রস্তাব কবে পাঠানো হবে, জানাল মাউশি
  • ০২ এপ্রিল ২০২৬
বিয়ের কথা বলে জামিন নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ, গায়ক নোবেল ফের ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বাংলাদেশে কি পরিমাণ জ্বালানি তেলের মজুদ আছে, জানাল মন্ত্রণা…
  • ০২ এপ্রিল ২০২৬