রুম্পার খুনীদের মুক্ত বাতাসে শ্বাস নিতে দেওয়া যাবে না

০৭ ডিসেম্বর ২০১৯, ১১:০৫ AM

© ফাইল ফটো

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী রুবাইয়াৎ শারমিন রুম্পা, পড়াশুনার পাশাপাশি দুটো টিউশনিও করতো। ঘটনাটি রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার।

এটা কিন্তু কোন সাধারণ মৃত্যু নয়, পাশবিক ধর্ষণ করে এই মেয়েটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আবারও এক মায়ের বুকে শূন্যতা, নিষ্ঠুর আর্তনাদ! এমন বীভৎস মৃত্যু আর কতকাল?

পুলিশ বলছে, তরুণীকে সিদ্ধেশ্বরীর কোনো ভবন থেকে ফেলে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, ধারণা করা হচ্ছে, ওই তরুণী ধর্ষণের শিকার হয়েছেন।

পুলিশের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেছে, রুম্পার মেরুদণ্ড, বাঁ হাতের কনুই ও ডান পায়ের গোড়ালি ভাঙা। তার মাথা, নাক, মুখে জখম এবং রক্তাক্ত অবস্থায় ছিল। বুকের ডান দিকেও ক্ষত চিহ্ন দেখা গেছে।

স্থানীয় এক বাসিন্দাসহ উপস্থিত কয়েকজন জানান, সিদ্ধেশ্বরীর সার্কুলার রোডে উপুড় হয়ে মেয়েটিকে পড়ে থাকতে দেখেন তারা। বহুতল ভবন থেকে নিচে পড়লেও নিহতের নাক-মুখ থেকে সামান্য রক্ত নির্গত হয়। শরীরও ছিল ঠান্ডা।

পলিথিন ব্যাগে নিহতের স্যান্ডেল পড়েছিল লাশের পাশেই। সার্বিক অবস্থা বিবেচনায় তারা ধারণা করছেন, মেয়েটিকে বুধবার দুপুরের দিকে হত্যা করে লাশ ফেলা হয় রাতে। শরীর হীম হওয়ার কারণে বহুতল ভবন থেকে পড়লেও রক্ত বের হয়নি।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, নিহত রুম্পার বাবা রোকন উদ্দিন হবিগঞ্জ সদরে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত। গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। তবে রাজধানীর শান্তিবাগে মা ও ভাইয়ের সঙ্গে থাকতেন রুম্পা।

রূম্পার হত্যার প্রতিবাদে বিচারের দাবিতে সোচ্চার হওয়া এইমুহুর্তে সবচেয়ে জরুরি। বাবা পুলিশ অফিসার হওয়ার পরেও লোলুপ ধর্ষক আর খুনীদের কবল থেকে রূম্পা বাঁচতে পারেনি, বীভৎস এই মৃত্যু হবার কথা ছিল না ওর।

রুম্পার খুনীদের কোনভাবেই মুক্ত বাতাসে শ্বাস নিতে দেওয়া যাবে না। আমাদের সকলের সম্মিলিত প্রতিবাদ আর সোচ্চার কণ্ঠের শক্তিই পারে রূম্পা খুনীদের দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি করতে।

আর কত রুম্পার জীবন গেলে টনক নড়বে? প্রিয়ঙ্কা রেড্ডির ধর্ষকদের মত এদের চিহ্নিত করে ক্রসফাইয়ারে দেওয়া এখন সময়ের দাবী।

লেখক: সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ

সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬