আমার বিরুদ্ধে তদন্ত হলে অনেক এমপি-মন্ত্রীরও যাবজ্জীবন হবে!

১৯ নভেম্বর ২০১৯, ১১:১৯ AM

© সংগৃহীত

ছাত্রলীগের দায়িত্ব ছেড়েছি প্রায় চার বছর। এতদিন যাবত দেশের বাহিরেই থাকি। মাঝখানে ছাত্রলীগের সম্মেলনে এবং জাতীয় সংসদ নির্বাচনের সময় সব মিলিয়ে তিন/ চার মাস দেশে ছিলাম।

দায়িত্বে থাকার সময় টেন্ডার, চাঁদা, তদবির কমিটি বাণিজ্য কোনটিই করিনি। তারপরেও দুদক অনুসন্ধান চালাচ্ছেন অবৈধ সম্পদের খোজে । কোন অন্যায় না করে এত বড় কষ্টের দায় কেন নিতে হচ্ছে জানিনা । কষ্ট পাচ্ছিনা নিজের প্রতি ঘেন্না হচ্ছে।

এই চার বছরে ধার করেছি প্রায় অনেক টাকা। আমার পাওনাদারও আছেন আমার ফ্রেন্ডলিস্টে তাদের কাছ থেকে সময় নিয়েছি ফেরত দিবো বলে তারাও ত্যাক্ত-বিরক্ত আমার প্রতি।

তবে কি ইসমাঈল চৌধুরী সম্রাটের সাথে আমার রাজনৈতিক সম্পর্ক ছিলো এই কারণেই আমার শাস্তি? সম্রাট ভাই আমাকে আদর করতো, স্নেহ করতো। রাজনীতির মাঠেই তার সাথে আমার সম্পর্ক হয়েছিলো ।

সম্রাট ভাইয়ের সাথে সম্পর্ক ছিলো এই কারণে দুদক আমার বিরুদ্ধে অনুসন্ধান চালালে অনেক এমপি, মন্ত্রী এবং কেন্দ্রীয় নেতাদের তো তাহলে যাবজ্জীবন কারাদণ্ড হবে কারণ...............................................

# প্রায় সব্বাই দুধে ধোয়া তুলসিপাতা #

লেখক: ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক

(ফেসবুক থেকে নেয়া)

সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬