ম্যাশ, বল ছাড়া ক্রিকেট খেলতে পারবেন?

২৯ এপ্রিল ২০১৯, ০৫:০৪ PM

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। ২৫ এপ্রিল নড়াইল সদর হাসপাতলে ঝটিকা অভিযানে যান। সেখানে বিনা ছুটিতে চারজন ডাক্তার অনুপস্থিত পান। পরে ওই চার ডাক্তারকে শাস্তি দেয় কর্তৃপক্ষ। যদিও ইতোমধ্যেই মাশরাফির অনুরোধে নড়াইল সদর হাসপাতালের সেই চার চিকিৎসকের শাস্তি স্থগিত করা হয়েছে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলেছেন তুষারের জনপ্রিয় উপস্থাপক তুষার আবদুন নুর। তার মন্তব্যটি তুলে ধরা হলো-

প্রিয় ম্যাশ, মাশরাফি!

১১ জনের দলে ৪ জন নিয়ে ক্রিকেট খেলতে রাজী হবেন? তাহলে ২৭ জনের জায়গায় ৭ জন দিয়ে হাসপাতাল চলে কিভাবে সে প্রশ্ন সংসদে করেন! প্রশ্ন করেন ৩০০ বেডের হাসপাতালে ১৮০০ রোগী ভর্তি করলে, ডাক্তার নার্স কেন ছয়গুন বেশী নিয়োগ দেয়া হয় না। স্টোরে গিয়ে প্রশ্ন নয়, স্বাস্থ্য মন্ত্রীকে প্রশ্ন করেন হাসপাতালে স্টোরগুলি কি যথাযথভাবে ঔষধ সংরক্ষনের জন্য মানসম্মত 

ম্যাশ, আন্তর্জাতিক নিয়মে যে কোন স্টেডিয়ামে খেলা চলাকালীন দর্শকদের জন্য ডাক্তার নার্স এমনকি নেবুলাইজার , অ্যামবু ব্যাগ, ডিফিব্রিলেটর থাকতে হয়। মিরপুর স্টেডিয়ামে কোথায় সেই ডাক্তার বসেন, ডি ফিব্রিলেটর আছে?

আশা করি আগামীতে খেলার আগে মাঠে এগুলা নাই কেন সেটা ক্রিকেট বোর্ডে জিজ্ঞাসা করে ,সেই ভিডিও ভাইরাল করবেন! মেরুদন্ডহীন ডাক্তার সমাজকে ওএসডি করা যত সোজা, রোগীর জন্য সেবা নিশ্চিত করা ততো সোজা না। আপনার জেলা হাসপাতালে কার্ডিওলজিস্ট আছে, তার জন্য সব যন্ত্রপাতি আছে কিনা প্রশ্ন করেন।

বল ছাড়া ক্রিকেট খেলতে পারবেন? তাহলে আধুনিক দুনিয়ায় চিকিৎসার জন্য কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন এবং পেস মেকার বসানোর যন্ত্রপাতি আছে আপনার হাসপাতালে? সেটা জানতে চান। না থাকলে কার্ডিওলজিস্ট থাকা আর তার ছবি দেয়ালে ঝুলায় রাখা একই কথা। ওটি তে যে এ সি আছে সেটায় হেপা ফিল্টার আছে? সেন্ট্রাল মেডিকেল গ্যাস সাপ্লাই?

আপনাকে কি ক্রিকেট বোর্ড খেলার জন্য বল ব্যাট দেয়? প্রশ্ন করেন কার্ডিওলজিস্ট যে বিশেষ কার্ডিয়াক স্টেথো দিয়ে রোগীকে পরীক্ষা করে সেটা কি সরকার দেয়? সরকার প্রেসকিপশন লেখার কাগজ দেয়? সরকারি আউটডোর স্লিপে বিএমডিসি নাম্বার থাকে? জায়গা আছে সব ওষুধের নাম লেখার? কলম দেয়? ডাক্তারের নাম ও নাম্বার ছাড়া সকল প্রেসক্রিপশন কিন্তু অবৈধ।

এভাবে অসম্মান , অপমান সয়ে, ঢাল তলোয়ারহীন নিধিরামগিরি করে ডাক্তারী করাটা পুরো ডাক্তার সমাজের একটা বিরাট ফাইজলামি। সকলকে ওএসডি করে, দানের গরু (ডিজি) অফিসে ন্যাস্ত করে দেন। জাতি ফাজিলদের হাত থেকে রক্ষা পাক।

একটা অপ্রিয় কথা বলি, ক্ষমা প্রার্থনা পূর্বক। আপনি বেতন নেন খেলায় জেতার জন্য, উইকেট পাওয়ার জন্য। তারপরে দুই চারটা টুর্নামেন্টে রানার আপ হয়ে বেতনের অতিরিক্ত প্লট পান, কোটি টাকা এক্সট্রা পান। তাহলে বেতন নেন কি খেলার মাঠে যাওয়া-আসা করার জন্য?

চাবকায়া ছাল তুলে ফেলেন ডাক্তারদের। কিন্তু একটু প্রশ্ন করেন। মায়ের পেটের মধ্যে গুলি খাওয়া শিশুকে বাঁচালে কোন ডাক্তার কিন্তু প্লট উপহার পায় না। হাজার টাকা এক্সট্রা পায় না। কারা গোলাগুলি করেছিল সেটা পত্রিকায় দেখে নেবেন। ডাক্তারদের অন্যায় থাকলে সেটার শাস্তি হোক। কিন্তু এলাকার লোককে তো স্বাস্থ্য সেবা দিতে হবে। তাই প্রশ্ন করতেই হবে। উত্তরও দরকারী। আল্লাহ আপনাকে আরো বড় করুক। এত বড় যাতে আপনি একদিন এসব প্রশ্ন করতে পারেন সংসদে।

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু
  • ১২ মে ২০২৬
বিআরটিএর নম্বর প্লেট-আরএফআইডি ব্যবহারের নির্দেশ, আগামী সপ্ত…
  • ১২ মে ২০২৬
ঢাকাসহ দুই জেলায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  • ১২ মে ২০২৬
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
  • ১২ মে ২০২৬
পরিবারের প্রতি ‘ক্ষোভ’ থেকেই মাকে হত্যা, আদালতে সেই ছেলের স…
  • ১২ মে ২০২৬
বোরহানউদ্দিনে মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১২ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9