কাউকে ক্ষমতায় নেওয়া বা নামাতে ক্যাডার হওয়াকে ছাত্র রাজনীতি বলে না

০৩ অক্টোবর ২০২৪, ০৮:৩৫ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০১ PM
অধ্যাপক ড. কামরুল হাসান মামুন

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন © ফাইল ছবি

বিশ্ববিদ্যালয় রাজনীতি চর্চা ও শেখার জায়গা। কেউ চাইলে লেখাপড়া ও গবেষণার পাশাপাশি রাজনীতি চর্চা করতে পারে। কিন্তু বিশ্ববিদ্যালয় দলীয় লেজুড়বৃত্তির রাজনীতি করে কোন একটি মতবাদে বা আদর্শে অন্ধ হওয়ার জায়গা না। দলীয় লেজুড়বৃত্তির রাজনীতি করলে কোন একটি নির্দিষ্ট আদর্শ বা মতবাদের মধ্যে আটকে যেতে হয়। 

এ বয়সে রাজনীতির পুরো মাঠ একজন ছাত্রের জন্য চারণ ভূমি। রাজনীতির পুরো মাঠ বিচরণ না করে কিভাবে সঠিকভাবে কোন একটিকে বেছে নেবে? ছাত্রাবস্থায় কোনো একটি দলের হয়ে গেলে চিন্তার পুরো স্পেকট্রাম জানা বা শেখার বদলে একটি অংশ জানে বা শেখে। তাছাড়া  দলীয় লেজুড়বৃত্তির রাজনীতি করলে অপরের মতামতকে সম্মান করতে না শিখে বরং ঘৃণা করতে শেখে। সাথে বোনাস হিসাবে তোষামোদিতা শেখে।

আরো পড়ুন: দুই বিসিএসে পদ বাড়ছে ৩ হাজার

আমাদের দেশে আমাদের সমস্যা হলো ছাত্র রাজনীতি বলতে আমরা কি বুঝি সেখানেই আমাদের মূল গলদ। আপনি রাজনৈতিক ইস্যুতে রেগুলার মুক্ত আলোচনা করুন, ছাত্রদের নানা সমস্যা ও ইস্যুতে দাবি তুলুন, আন্দোলন করুন। নানা সামাজিক সমস্যাকে মোকাবেলার জন্য নানা সংগঠন করে তুলে এর মাধ্যমে নেতৃত্ব শিখুন। 

ছাত্রাবস্থায় দলীয় লেজুড়বৃত্তির রাজনীতি করে জাতীয় রাজনীতিতে সম্পৃক্ত হয়ে কাউকে ক্ষমতায় নেওয়া বা কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য ক্যাডার হয়ে কাজ করাকে ছাত্র রাজনীতি বলে না।

লেখক: অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

(ফেসবুক থেকে নেওয়া)

মামলায় সাক্ষ্য দিতে যাওয়ার পথে বাদীকে মারধরের অভিযোগ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
হুইলচেয়ারে ভর করে ঢাবিতে, ভাঙা রাস্তায় থমকে যাওয়া আলী নুরের…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ট্যাংক দুর্ঘটনায় সদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কোটা হাসিনাকে দিল্লি পাঠিয়েছে, ভাইভা আপনাদের কোথায় নিয়ে যায়…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই অধ্যাপক হলেন আরও ১৮ চিকিৎসক
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সার্ভিস কোঅর্ডিনেটর নিয়োগ দেবে সিঙ্গার বাংলাদেশ, আবেদন ৮ অক…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9