চতুর্থ গণবিজ্ঞপ্তি: নন এমপিও পদের চাহিদা নেওয়ার সিদ্ধান্ত হয়নি

০৭ সেপ্টেম্বর ২০২২, ০৫:২৯ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৭০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এই ৭০ হাজার পদই এমপিও পদ। নন এমপিও পদের চাহিদা নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।

জানা গেছে, চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে শূন্য পদের তথ্য সংগ্রহ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রাপ্ত তথ্যগুলো উপজেলা এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে যাচাইয়ের কাজ শেষ হয়েছে। তবে এই তথ্য আরও যাচাই-বাছাই করা হবে। যাচাই-বাছাই শেষে তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এনটিআরসিএ বলছে, আগামী অক্টোবর মাসের শেষ দিকে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। তবে এটি নির্ভর করছে যাচাই করতে কত সময় লাগবে সেটির ওপর। এছাড়া নন এমপিও পদের চাহিদা নেওয়ার বিষয়ে কোনো কিছু ভাবছে না কর্তৃপক্ষ।

আরও পড়ুন: বেতন ছাড়াই ৮ মাস, অধিদপ্তরের গেটে তালা দিল শিক্ষকরা

নাম প্রকাশ না করার শর্তে এনটিআরসিএ’র এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে, নন এমপিও পদে চাহিদা নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এমপিও পদগুলো যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এটি আরও যাচাই করা হবে। এটি শেষ হলে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

নন এমপিও পদে চাহিদা না নেওয়ার কারণ জানতে চাইলে ওই কর্মকর্তা আরও বলেন, এই পদে চাহিদা নেওয়ার পর অনেক প্রার্থী অভিযোগ করেন তাদের বেতন হচ্ছে না। ফলে এবার নন এমপিও পদে চাহিদা নেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চাইলে নন এমপিও পদে খন্ডকালীন শিক্ষক নিয়োগ দিতে পারে বলেও জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ-পাকিস্তান নয়, শিরোপায় চোখ ভারতের
  • ১৪ নভেম্বর ২০২৬
মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
ব্যাচেলর মডেল ২+২ (ক্লাসরুম+ইন্ডাস্ট্রি) : উচ্চশিক্ষার বাস্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডিআইইউতে পুরকৌশল শিক্ষার্থীদের নিয়ে ‘সিভিস্পার্ক ১.০’ অনুষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950