১৪তম নিবন্ধনের ৪৮৩ জনকে নিয়োগে সুপারিশের নির্দেশ হাইকোর্টের

২৯ জুন ২০২২, ১২:৩৭ PM

© সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৪তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ৪৮৩ নিবন্ধনধারীদের বেসরকারি স্কুলে শিক্ষক হিসেবে নিয়োগে সুপারিশ করার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে জারি করা পৃথক তিনটি রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ বুধবার (২৯ জুন) রায় দেন বিচারপতি জনাবা কাশেফা হোসেন ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে আবেদনের পরিচালনা করেন অ্যাডভোকেট এম মনিরুজ্জামান আসাদ ও অ্যাডভোকেট মো. ফারুক হোসেন।

পরে অ্যাডভোকেট ফারুক হোসেন জানান, বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সনদ অর্জনের দীর্ঘদিন পরও তাদের নিয়োগের জন্য সুপারিশ করা হয়নি। পরে নিবন্ধনধারীদের মধ্যে ৪৮৩ জন সংক্ষুব্ধ হয়ে হাইকোর্টে তিনটি রিট দায়ের করেন। এসব রিটের চূড়ান্ত শুনানি শেষে তাদের নিয়োগে সুপারিশের জন্য নির্দেশনা দিয়ে এই রায় দেওয়া হয়।

একই স্কুল-কলেজে পড়েছেন যমজ ভাই—রাবিতেও একই বিভাগে চান্স, থা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলা, নিহত ছেলে আ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
মিডল্যান্ড ব্যাংকে প্রবেশনারি অফিসার ও ট্রেইনি অ্যাসিস্ট্যা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
মালিকবিহীন অবস্থায় সোয়া ৪০ লাখ টাকার দুই কষ্টিপাথরের মূর্তি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাল সনদে চাকরি করে ১৯ বছর পর ধরা, ফেরত দিতে হবে ৪২ লাখ টাকা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬