বিশেষ গণবিজ্ঞপ্তির ফল রোববার

০২ জুন ২০২২, ০৩:১৮ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ হাজারের অধিক শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তির ফল আগামী ৫ জুন (রোববার) প্রকাশ করা হবে। একইদিন সেকেন্ড মেরিট লিস্টও প্রকাশ করা হবে। এদিন শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে  ফলাফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী।

বৃহস্পতিবার (২ জুন) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য এ বি এম শওকত ইকবাল শাহীন।

তিনি বলেন, আগামী ৫ জুন শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী বিশেষ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করবেন। একই সাথে দ্বিতীয় ধাপের নিয়োগ সুপারিশের বিষয়ে তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরবেন। 

আরও পড়ুন: সেকেন্ড মেরিট লিস্টে আরও ৪ হাজার পদ যুক্ত হচ্ছে

জানা গেছে, মোট সাড়ে ২২ হাজার শিক্ষক পদে প্রার্থীদের নিয়োগের প্রাথমিক সুপারিশ করতে যাচ্ছে এনটিআরসিএ। এরমধ্যে ১৫ হাজার ১৬৩ পদে বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করা প্রার্থীদের এবং ৭ হাজারের বেশি পদে দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে যোগদান না করা পদগুলোতে আবেদন করা পরবর্তী প্রার্থীদের দ্বিতীয় ধাপের নিয়োগ সুপারিশ করা হবে। 

বিশেষ গণবিজ্ঞপ্তির ১৫ হাজার ১৬৩ পদের মধ্যে এমপিও পদ ১২ হাজার ৮০৭টি। আর নন এমপিও পদের সংখ্যা ২ হাজার ৩৫৬টি। এসব পদে ৩ লাখ ৪৩ হাজার ৪০৭টি আবেদন করেছেন।

যুক্তরাষ্ট্রজুড়ে মেটার সার্ভার ডাউন, ভোগান্তিতে হাজারও ব্যব…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষিত নারীদের ৯৫ শতাংশই কর্মজীবনের বাইরে, আয় কম, কর্ম…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আগরবাতি বা মশার কয়েলের ধোঁয়ায় কি ক্যানসারের ঝুঁকি বাড়ে, যা …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চা-কফি কি ​অতিরিক্ত গরম পান করছেন, বাড়তে পারে খাদ্যনালির ক্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বজুড়ে যুদ্ধ-সংঘাতের মধ্যেই এল শান্তি দিবস, এটি কেন পালন…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নদীতে নেই ইলিশ, কিন্তু জেলেদের আছে ঋণের কিস্তি, চোখে দুশ্চি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬