বিশেষ গণবিজ্ঞপ্তি: আইসিটি সনদধারীদের বাদ দেওয়া নিয়ে ধোঁয়াশা

১১ মে ২০২২, ০৪:৪৬ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

আইসিটি সনদধারীদের বাদ দিয়ে চলতি মাসে বিশেষ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তবে আইসিটি সনদধারীদের মধ্যে কাদের বাদ দেওয়া হবে সে বিষয়টি স্পষ্ট করছে না এনটিআরসিএ। ফলে বিষয়টি নিয়ে প্রার্থীদের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশেষ গণবিজ্ঞপ্তিতে ৬ মাসের আইসিটি সনদধারীরা এবং আগে থেকেই নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকরা নতুন করে নিয়োগের আবেদন করেন। তবে এমপিও নীতিমালা ২০১৮-তে ৬ মাসের সনদধারীদের নিয়োগ বন্ধ করা হয়। যা এমপিও নীতিমালা-২০২১ এও বহাল রাখা হয়েছে। এরপরও ৬ মাসের সনদধারীরা নিয়োগ পেতে আদালতে রিট করেন। রিটের শুনানি ঈদের আগে হওয়ার কথা থাকলেও বেঞ্চ ভেঙে যাওয়া এবং নতুন বেঞ্চে মামলার শুনানি না হওয়ায় বিশেষ গণবিজ্ঞপ্তির ফল আটকে গেছে।

চলতি মাসে এ বিষয়ে আদালতের শুনানি অনুষ্ঠিত হওয়ার পর আইসিটি সনদধারীদের বাদ রেখে বিশেষ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশের উদ্যোগ নিয়েছে এনটিআরসিএ। তবে শুধু ৬ মাসের সনদধারী নাকি অন্য সনদধারীদেরও বাদ দেওয়া হবে সে বিষয়ে কিছুই বলছে না কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের দ্রুত পুনঃসুপারিশের দাবি

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যম্পাসকে বলেন, মামলা সংক্রান্ত জটিলতার কারণে বিশেষ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। আশা করছি চলতি মাসের মধ্যেই আপিল বিভাগ এ বিষয়ে একটি মতামত দেবে। এরপর আমরা বিশেষ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করব।

বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃত আইসিটি সনদধারীদের মধ্যে কাদের বাদ দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে এনটিআরসিএ সচিব আরও বলেন, এ বিষয়ে এই মুহূর্তে কিছু বলা সম্ভব না। কাদের বাদ দেওয়া হবে আর কাদের রাখা হবে সেটি নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সিদ্ধান্ত নেওয়ার সময় এমপিও নীতিমালায় যা বলা আছে সেটিও ঠিক রাখা হবে।

প্রসঙ্গত, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ হাজারের অধিক শিক্ষক নিয়োগ দিতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। গত ৮ ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়ে চলে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে আবেদন করেন ৩ লাখ ৪৩ হাজার ৪০৭ জন। 

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬