এমপিও জটিলতা নিরসনে এনটিআরসিএ চেয়ারম্যানকে স্মারকলিপি

২০ ফেব্রুয়ারি ২০২২, ১১:০২ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সদ্য নিয়োগ প্রাপ্ত ৩৫ ঊর্ধ্বো শিক্ষকরা তাদের এমপিও জটিলতা নিরসনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন।

রবিবার (২০ এপ্রিল) দুপুরে এই স্মারকলিপি জমা দেয়া হয়। ৩৫ ঊর্ধ্বো শিক্ষকদের পক্ষে মো. হাসান ফারুক স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে শিক্ষকরা জানান, ৩য় গণবিজ্ঞপ্তিতে ৪ নং পয়েন্টে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের (৩৯০০/২০১৯) মামলার রায় অনুযায়ী ২০১৮ সালের পূর্বে যারা শিক্ষক নিবন্ধন সনদ পেয়েছেন তাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিল যোগ্য। সুপষ্ট রায় থাকায় আমরা তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদন করে সুপারিশপ্রাপ্ত হয়েছি।

স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে যোগদানের পর যথাযথ নিয়ম অনুসরণ করে আমরা এমপিওর জন্য আবেদন করেছি। তবে বয়স ৩৫ ঊর্ধ্বো হওয়ায় মাদ্রাসা অধিদপ্তরের কেন্দ্রীয় প্রোগ্রামার আমাদের এমপিও ফাইল রিজেক্ট করা হচ্ছে। যা সুপ্রিম কোর্টের দেয়া রায়ের পরিপন্থী।

স্মারকলিপিতে তারা আরও জানান, করোনা মহামারীর কারণে তারা আর্থিক সংকটে রয়েছেন। অনেকেই নিজ বাড়ি থেকে ৭০০/৮০০ কিলোমিটার দূরের প্রতিষ্ঠানে যোগদান করেছেন। এমপিও ফাইল রিজেক্ট হওয়ায় তারা মানবেতর জীবন যাপন করছেন। এমন অবস্থায় তাদের এমপিও জটিলতা নিরসনে এনটিআরসিএর পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন শিক্ষকরা।

গোবিপ্রবি উপাচার্যকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  • ২৬ আগস্ট ২০২৬
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রীর বাড়িতে ঢুকে …
  • ২৬ আগস্ট ২০২৬
৪২ জনকে নিয়োগ দেবে কর অঞ্চল-২, চট্টগ্রাম
  • ২৬ আগস্ট ২০২৬
রংপুরে শিক্ষকসহ ৪ হত্যা: ময়নাতদন্তে উঠে এল যে তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
সচিব পদে নিয়োগ দেবে বিসিপিএস
  • ২৬ আগস্ট ২০২৬
বিকেএসপির স্নাতক পাস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নি…
  • ২৬ আগস্ট ২০২৬