১৫ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু

০৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৫ PM
এনটিআরসির লোগো

এনটিআরসির লোগো © সংগৃহীত

বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ১৫ হাজার ১৬৩টি পদে শিক্ষক নিয়োগে অনলাইন আবেদন শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) থেকে এসব পদে আগ্রহীরা আবেদনের সুযোগ পাচ্ছেন। আবেদন করতে হবে অনলাইনে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।

এর আগে গত রবিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আর পড়ুন: শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ

পদসংখ্যা: ১২ হাজার ৮০৭টি শিক্ষক পদ এমপিওভুক্ত, বাকি ২ হাজার ৩৫৬টি পদ নন-এমপিও।

আবেদন প্রক্রিয়া: এনটিআরসিএ ওয়েসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশের ওয়েবসাইট http://ngi.teletalk.com.bd-তে শূন্য পদের বিষয় ও পদভিত্তিক তালিকা প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে আগামী ২২ ফেব্রুয়ারি এসব পদের বিপরীতে আবেদন করা যাবে। আবেদন করা যাবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন: এসএসসি শুরু ১৯ মে, এইচএসসি ১৮ জুলাই, প্রাথমিক সিদ্ধান্ত নিল মন্ত্রণালয়

বয়স: আবেদনকারীর বয়স ১ জানুয়ারি ২০২০ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর বা তার কম হতে হবে।

আবেদন ফি: আবেদন ফি ১০০ টাকা। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি। ফরম সাবমিটের পর ৭২ ঘণ্টা সময় পাওয়া যাবে টাকা জমা দেওয়ার জন্য। সে হিসাবে যারা ২২ ফেব্রুয়ারি যথাযথ নিয়ম মেনে ফরম পূরণ করবেন, তারা ২৫ ফেব্রুয়ারি রাত ১২টার মধ্যে টাকা জমা দেওয়ার সুযোগ পাবেন।

রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকান-শপিং মল
  • ০২ এপ্রিল ২০২৬
‘সালাহউদ্দিন ভাই মনে হয় ভালো ছাত্র ছিল না’, কেন বললেন শিশি…
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীতে চলন্ত বাস থেকে পড়ে প্রাণ গেল হেলপারের
  • ০২ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা
  • ০২ এপ্রিল ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
ঈদযাত্রায় ১৫ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৯৮, প্রতিদিন মৃত্যু ২০
  • ০২ এপ্রিল ২০২৬