চেয়ারম্যানের আশ্বাস, ১৬তম নিবন্ধনধারীদের অনশন স্থগিত

০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০২ PM
চেয়ারম্যানের আশ্বাস, ১৬তম নিবন্ধনধারীদের অনশন স্থগিত

চেয়ারম্যানের আশ্বাস, ১৬তম নিবন্ধনধারীদের অনশন স্থগিত © টিডিসি ফটো

মুজিব শতবর্ষে চতুর্থ গণবিজ্ঞপ্তির দাবিতে ১৬তম নিবন্ধনধারীদের অনশন ও অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। রবিবার (০৬ ফেব্রুয়ারি) শুরু হওয়া এ কর্মসূচি এনটিআরসিএর চেয়ারম্যান এনামুল কাদের খানের আশ্বাসে স্থগিত ঘোষণা করা হয়েছে জানান চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ফোরামের সভাপতি এমএ আলম।

এর আগে, এদিন সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন নিবন্ধনধারীরা। পরে সেখান থেকে এসে দুপুর ৩টার দিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে অনশন ও অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা চাকরিপ্রার্থীরা যোগ দিয়েছেন।

আরও পড়ুন: চতুর্থ গণবিজ্ঞপ্তির দাবিতে ১৬তম নিবন্ধনধারীদের অনশন শুরু

এনটিআরসিএর কার্যালয়ের সামনের অবস্থান কর্মসূচি থেকে চতুর্থ গণবিজ্ঞপ্তি ফোরামের সভাপতি এমএ আলম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, অনশন চলাকালে আমাদের ৫ জন প্রতিনিধি এনটিআরসিএর চেয়ারম্যান স্যারের সঙ্গে সাক্ষাৎকার করেছেন। সেখানে চেয়ারম্যান স্যারের সঙ্গে সচিব স্যারসহ একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দাবি মেনে নেয়ার আশ্বাসের কথা জানিয়ে এমএ আলম বলেন, আমরা সেখানে মুজিববর্ষেই চতুর্থ গণবিজ্ঞপ্তির দাবির বিষয়টি চেয়ারম্যান স্যারকে জানিয়েছি। স্যার আমাদের এ বিষয়ে আশ্বাস্ত করেছেন। কর্তৃপক্ষ আগামী মার্চের শেষের দিকে চতুর্থ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শুরু করবেন। পরে তা এপ্রিলে প্রকাশ করতে পারবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন: মহিলা কোটায় পুরুষ প্রার্থীদের নিয়োগ দিতে চায় এনটিআরসিএ

প্রসঙ্গত, ১৬তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০১৯ সালের ২৩ মে। প্রিলিমিনারি পরীক্ষা হয় ওই বছরেরই ৩০ আগস্ট, ফল প্রকাশ করা হয় ৩০ সেপ্টেম্বর। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৫ ও ১৬ নভেম্বর। সর্বোচ্চ দুই মাসের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশের কথা থাকলেও তা প্রকাশ করা হয় এক বছর পর ২০২০ সালে ১১ অক্টোবর। লিখিত পরীক্ষার ফল প্রকাশের এক বছরেরও বেশি সময় পর ২০২১ সালের ১৭ অক্টোবর ১৬তম নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।

বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট!
  • ২৬ আগস্ট ২০২৬
করোনাকালে বন্ধের পর আজও চালু হয়নি ঈশ্বরগঞ্জের দুই রেলস্টেশন
  • ২৬ আগস্ট ২০২৬
‘বিনামূল্যে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার’
  • ২৬ আগস্ট ২০২৬
ভাঙা চোয়াল, গলায় লিগেচার মার্ক, মেলেনি ধর্ষণের প্রমাণ: কীভ…
  • ২৬ আগস্ট ২০২৬
তুড়ি মেরে থামালেন ক্লাসের হট্টগোল, তরুণী শিক্ষিকার অভিনব ক…
  • ২৬ আগস্ট ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক…
  • ২৬ আগস্ট ২০২৬