১৫ হাজার শিক্ষক নিয়োগ

বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি পেয়েছে এনটিআরসিএ

২৬ জানুয়ারি ২০২২, ০৫:৫৬ PM
লোগো

লোগো © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদ পূরণে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এই গণবিজ্ঞপ্তি প্রকাশে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতিও পেয়েছে তারা।

এনটিআরসিএ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তবে মহিলা কোটায় প্রার্থী না পাওয়ায় এবং যোগ্য প্রার্থী না থাকায় ১৫ হাজার ৩২৫টি পদ ফাঁকা রয়ে যায়। এই পদগুলো পূরণ করতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসিএ।

আরও পড়ুন: চেয়ারম্যানের সাক্ষাৎ ছাড়াই শেষ হলো ১৬তম প্রার্থীদের মানববন্ধন

সূত্র আরও জানায়, যে উদ্দেশ্য নিয়ে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেটি অনেকাংশেই পূরণ হবে না। কেননা তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদনকারীদের অধিকাংশই ইনডেক্সধারী। ইনডেক্সধারীরা এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে গেলে পদগুলো শূন্যই রয়ে যাবে। এই অবস্থায় শিক্ষক সংকট দূর করতেই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নেয় এনটিআরসিএ। এতে শিক্ষা মন্ত্রণালয় সম্মতি দিয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আমাদের ১৫ হাজারের অধিক পদ ফাঁকা রয়েছে। এই পদগুলো পূরণের জন্য আমরা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চেয়েছিলাম। তারা অনুমতি দেয়ায় শিগগিরই বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই পদগুলো পূরণ করা হবে।

আরও পড়ুন: যোগদান নিয়ে বিড়ম্বনায় ইনডেক্সধারীরা, যা বলছে এনটিআরসিএ

বিশেষ গণবিজ্ঞপ্তিতে কারা আবেদন করতে পারবেন এমন প্রশ্নের জবাবে এনটিআরসিএ সচিব আরও জানান, ১ থেকে ১৬তম নিবন্ধনধারীরা বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। ১৬তমরা পারবেন। কেননা তারা জাতীয় মেধাতালিকায় যুক্ত হয়েছেন।

আমরা ইউরোপের চ্যাম্পিয়ন, কোনো ম্যাচকে ভয় পাই না: লামিন ইয়াম…
  • ১৪ জুলাই ২০২৬
মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার
  • ১৪ জুলাই ২০২৬
এইচএসসি শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত লোকজন উসকাচ…
  • ১৪ জুলাই ২০২৬
বিশ্বকাপের পরে মাঠে নামবে ব্রাজিল, প্রতিপক্ষ কারা
  • ১৪ জুলাই ২০২৬
সড়ক দুর্ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত
  • ১৪ জুলাই ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের আগে তারকা ফুটবলারকে নিয়ে বড় দুশ্চিন্তায়…
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence