চেয়ারম্যানের সাক্ষাৎ ছাড়াই শেষ হলো ১৬তম প্রার্থীদের মানববন্ধন

২৬ জানুয়ারি ২০২২, ০৪:৩৬ PM
মানববন্ধনে নিবন্ধিত প্রার্থীরা

মানববন্ধনে নিবন্ধিত প্রার্থীরা © সংগৃহীত

দ্রুত সময়ের মধ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে ১৬তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা। এসময় তারা এনটিআরসিএ’র চেয়ারম্যানের সাথে দেখা করতে চাইলেও সেটি হয়নি।

বুধবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টার পর থেকেই এনটিআরসিএ’র সামনে জড়ো হন ১৬তম নিবন্ধনধারীরা। পরে সেখানেই অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

আরও পড়ুন: যোগদান নিয়ে বিড়ম্বনায় ইনডেক্সধারীরা, যা বলছে এনটিআরসিএ

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অবস্থান কর্মসূচি পালন করার এক পর্যায়ে ১৬তমদের একটি প্রতিনিধি দল এনটিআরসিএ’র কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে তারা এনটিআরসিএ’র চেয়ারম্যানের সাথে সাক্ষাত করে স্মারকলিপি দিতে চাইলেও চেয়ারম্যান নিবন্ধনধারীদের সাথে দেখা করতে অপারগতা জানান। পরে তারা এনটিআরসিএর সচিব মো. ওবায়দুর রহমানের সাথে সাক্ষাত করেন। তারা এনটিআরসিএ’র সচিবের কাছেই স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে প্রার্থীরা জানান, ২০১৯ সালে ২ মে ১৬তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আমরা শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদন করি ২৩মে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে লিখিত ও ভাইভা পরীক্ষা শেষে গত বছরের ১৭ অক্টোবর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

আরও পড়ুন: টেলিটকের সাথে এনটিআরসিএ’র সভা চলছে

মাত্র ৭ দিনের ভাইভা পরীক্ষা বাকি থাকায় আমরা ৩য় গণবিজ্ঞপ্তি থেকে বঞ্চিত হয়েছিলাম। করোনা মহামারির কারণে আমাদের লিখিত ও ভাইভার ফল প্রকাশে অনেক দেরি হয়েছে। বর্তমানে আমাদের অনেকের বয়সই ৩৫ পার হয়ে গেছে বা কাছাকাছি রয়েছে। আমাদের শিক্ষক হওয়ার লালিত স্বপ্ন আজ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। আমরা এখন ৪র্থ গণবিজ্ঞপ্তির আশায় দিন গুনছি। আমাদের ১৮ হাজার ৫০০ জনের পরিবারের অসহায়ত্ব ও বয়সের কথা বিবেচনা করে বর্তমানে সারা দেশের শূন্যপদের তথ্য নিয়ে যত দ্রুত সম্ভব ৪র্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বাধিত করবেন।

ঢাকা-৫ আসনে বড় ব্যবধানে জয় জামায়াত প্রার্থীর
  • ১৩ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াতের কাছে হেরে গেলেন জাতীয় পার্টির মহাসচিব
  • ১৩ ফেব্রুয়ারি ২০২৬
ঝিনাইদহ-৪ আসনে তৃতীয় বিএনপির রাশেদ খান, জয়ী জামায়াতের আবু ত…
  • ১৩ ফেব্রুয়ারি ২০২৬
বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য গণনা অস্বাভাবিক বিলম্ব করা হ…
  • ১৩ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দাঁড়িপাল্লার জয়
  • ১৩ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা-১৫ আসনে বিজয়ী জামায়াত আমির
  • ১৩ ফেব্রুয়ারি ২০২৬
X
APPLY
NOW!