১৭তম নিবন্ধনের সংশোধিত সিলেবাস আগামী সপ্তাহে

০৭ ডিসেম্বর ২০২১, ০৬:২৪ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয় যুক্ত করে ১৭তম শিক্ষক নিবন্ধনের সংশোধিদ সিলেবাস আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। ইতোমধ্যে সিলেবাস হাতে পেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এনটিআরসিএ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে এনটিআরসিএর কাছে সংশোধিত সিলেবাস পাঠানো হয়েছে। এই সিলেবাস পুনর্নিরীক্ষার কাজ করছে এনটিআরসিএ। এই প্রক্রিয়া শেষে আগামী সপ্তাহে এটি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এ বি এম শওকত ইকবাল শাহীন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, মন্ত্রণালয় থেকে আমাদের কাছে সংশোধিত সিলেবাস পাঠানো হয়েছে। আগামী সপ্তাহের যেকোন দিন এটি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এর আগে গত বুধবার (১ ডিসেম্বর) গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয় যুক্ত করে ১৭তম শিক্ষক নিবন্ধনের সংশোধিত সিলেবাস অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপর অনুমোদনের চিঠি এনটিআরসিএতে পাঠানো হয়। গত রোববার এই চিঠি পায় এনটিআরসিএ।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এতে প্রায় ১২ লাখ প্রার্থী আবেদন করেন। ওই বছরের ১৫মে প্রিলি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। তবে করোনার কারণে তখন পরীক্ষা স্থগিত করা হয়। করোনা পুরোপুরি নিয়ন্ত্রনে আসলেও পরীক্ষার তারিখ ঘোষণা না করায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রার্থীরা।

অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম—দাবি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসা নিতে এসে আগে খাবার, সঙ্গে ওষুধ-ফলমূলও— চিকিৎসকের মা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানালেন মাউশি ডিজি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অনুদানভুক্তির তালিকা থেকে বাদ ৪৭১ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
একদিনে প্রাণ গেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২ শ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবির পাঁচ শিক্ষার্থীকে মাসে ১ হাজার টাকা করে শিক্ষাসহায়তা …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬