১৭তম নিবন্ধন: মন্ত্রণালয়ের চিঠি পেলেও সিলেবাস পায়নি এনটিআরসিএ

০৫ ডিসেম্বর ২০২১, ১২:৫০ PM
লোগো

লোগো © ফাইল ফটো

১৭তম শিক্ষক নিবন্ধনের সংশোধিত সিলেবাস অনুমোদন দিয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এখনো সংশোধিত সিলেবাস পাঠানো হয়নি।

জানা গেছে, গত বুধবার (১ ডিসেম্বর) গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয় যুক্ত করে ১৭তম শিক্ষক নিবন্ধনের সংশোধিত সিলেবাস অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপর অনুমোদনের চিঠি পাঠানো হয়। রোববার এই চিঠি পেয়েছে এনটিআরসিএ।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ’র এক কর্মকর্তা রোববার দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ১৭তম নিবন্ধনের সংশোধিত সিলেবাস অনুমোদনের চিঠি আমরা পেয়েছি। তবে সিলেবাস এখনও পাইনি। আশা করছি দুই একদিনের মধ্যেই সিলেবাস পেয়ে যাবো।

এদিকে এনটিআরসিএ’র একটি সূত্র জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ১৭তম শিক্ষক নিবন্ধনের সিলেবাস পাঠানোর পর এটি নিয়ে বৈঠক করবে এনটিআরসিএ। এরপর আনুষ্ঠানিকভাবে সিলেবাস ওয়েবসাইটে প্রকাশ করা হবে। একই সাথে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ের জন্য আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এরপর এই দুই বিষয়ের প্রার্থীদের কাছে আবেদন চাওয়া হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ’র সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এ বি এম শওকত ইকবাল শাহীন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, মন্ত্রণালয় থেকে সিলেবাস পাওয়ার পর আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করবো। সেখানে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ের প্রার্থীদের নতুন করে আবেদন করতে হবে। এটি করতে একটু সময় লাগবে।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এতে প্রায় ১২ লাখ প্রার্থী আবেদন করেন। ওই বছরের ১৫মে প্রিলি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। তবে করোনার কারণে তখন পরীক্ষা স্থগিত করা হয়। করোনা পুরোপুরি নিয়ন্ত্রনে আসলেও পরীক্ষার তারিখ ঘোষণা না করা হয়নি।

ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া
  • ২৬ আগস্ট ২০২৬
মাদকের ভয়াল থাবা : ভবিষ্যত প্রজন্মের ওপর একটি গভীর ক্ষতচিহ্ন
  • ২৬ আগস্ট ২০২৬
বদলি আবেদন ভাটা, পাঁচ কারণ জানালেন শিক্ষকরা
  • ২৬ আগস্ট ২০২৬
কাস্টমস কর্মীর ১৫ টুকরা মরদেহ উদ্ধার, বাড়ির কেয়ারটেকার গ্রে…
  • ২৬ আগস্ট ২০২৬
এশিয়া কাপের আগমুহূর্তে পাকিস্তানি পেসারের অবসর
  • ২৬ আগস্ট ২০২৬
বাগেরহাটে অভিযানে মাদক-জাল টাকাসহ গ্রেপ্তার ১১
  • ২৬ আগস্ট ২০২৬