১৭তম নিবন্ধনের সংশোধিত সিলেবাস এনটিআরসিএতে পৌঁছায়নি

০২ ডিসেম্বর ২০২১, ০৩:৫৪ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয় যুক্ত করে ১৭তম শিক্ষক নিবন্ধনের সংশোধিত সিলেবাস অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এটি এখনো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে পৌঁছায়নি।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেলে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন এনটিআরসিএ সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এ বি এম শওকত ইকবাল শাহীন।

আরও পড়ুন: ১৭তম শিক্ষক নিবন্ধনের সংশোধিত সিলেবাস অনুমোদন

এর আগে গতকাল বুধবার (১ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) ফৌজিয়া জাফরীন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ১৭তম শিক্ষক নিবন্ধনের সংশোধিত সিলেবাসের অনুমোদন দেওয়া হয়েছে। আমরা আজই এটি এনটিআরসিএর কাছে পাঠানোর চেষ্টা করবো।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এতে প্রায় ১২ লাখ প্রার্থী আবেদন করেন। ওই বছরের ১৫মে প্রিলি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। তবে করোনার কারণে তখন পরীক্ষা স্থগিত করা হয়। করোনা পুরোপুরি নিয়ন্ত্রনে আসলেও পরীক্ষার তারিখ ঘোষণা না করায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রার্থীরা।

বাবা-মায়ের পর বিশ্বমঞ্চে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তারেক রহ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আশুলিয়ায় আট পোশাকশ্রমিক নিহতের ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও শা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন ফেসবুকে, যা জানা যাচ্ছে
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি সাংবাদিকদের প্রশিক্ষণ দেবে ভারত, আবেদন করবেন যেভা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, ত্যাগীরা হতাশ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬