১৬তম শিক্ষক নিবন্ধন

নিবন্ধনধারীদের সনদ নিতে ৬৪ জেলায় চিঠি পাঠিয়েছে এনটিআরসিএ

২২ নভেম্বর ২০২১, ১১:১৮ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সনদ স্বাক্ষরের কাজ শেষ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ১৮ হাজার ৫৫০ জন প্রার্থীর সনদ নিয়ে যেতে ৬৪ জেলার শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে।

এনটিআরসিএ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৬তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সনদ প্রিন্ট ও স্বাক্ষরের কাজ কয়েকদিন আগে শেষ হয়েছে। সনদগুলো এনটিআরসিএর কার্যালয় থেকে নিয়ে যেতে সব জেলার শিক্ষা কর্মকর্তাদের ই-নথির মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে। গতকাল রোববার পর্যন্ত চার জেলার শিক্ষা অফিস থেকে কর্মকর্তা এসে সনদগুলো নিয়ে গেছেন।

সূত্র জানায়, সোমবার সকাল ১১টা পর্যন্ত নতুন করে কোনো জেলা শিক্ষা অফিস থেকে কেউ সনদ নিতে আসেনি। তবে সনদগুলো দ্রুত নিয়ে যেতে আবারও চিঠি পাঠাবে এনটিআরসিএ। এবার ইমেইলের মাধ্যমে চিঠি পাঠানো হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে উপপরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) প্রফেসর দীনা পারভীন সোমবার সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, চার জেলায় নিবন্ধনধারীদের সনদ পৌঁছেছে। এগুলো হলো ময়মনসিংহ, কুমিল্লা, নওগাঁ এবং ঝিনাইদহ। এর বাইরে এখনো কেউ সনদ নিয়ে যায়নি।

তিনি আরও বলেন, নিবন্ধনধারীদের সনদগুলো দ্রুত নিয়ে যেতে আমরা আবারও জেলাগুলোর শিক্ষা কর্তকর্তা বরাবর চিঠি পাটাবো।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর ১৬তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে ১৮ হাজার ৫৫০ জন প্রার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে স্কুল পর্যায়-২ এ ৯৯৬ জন, স্কুল পর্যায়ে ১৪ হাজার ৪৬ জন এবং কলেজ পর্যায়ে ৩ হাজার ৫০৮ জন রয়েছেন।

ইবতেদায়ী শিক্ষার মানোন্নয়নে সরকারের করণীয়
  • ২৬ আগস্ট ২০২৬
‎জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জা…
  • ২৬ আগস্ট ২০২৬
বাংলাদেশ-চীন মেলবন্ধনকে শক্তিশালী করবে এডুকেশন এক্সচেঞ্জ: ম…
  • ২৬ আগস্ট ২০২৬
নওগাঁয় মাদক সেবনের দায়ে ৫ জনকে কারাদণ্ড 
  • ২৬ আগস্ট ২০২৬
গোবিপ্রবিতে ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে হতে যাচ্ছে…
  • ২৬ আগস্ট ২০২৬
রাজধানীতে সরকারি পিআইসিইউ মাত্র ৪৩, হাসপাতালে হাসপাতালে ঘুর…
  • ২৬ আগস্ট ২০২৬